Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
পাস্তা খেতে ভালবাসেন? আজই বাড়িতে বানিয়ে ফেলুন মশলা পাস্তা, রইল রেসিপি
পাস্তা অনেকেরই প্রিয় খাবার। এটি ইটালিয়ান খাবার ঠিকই, তবে বর্তমানে পাস্তা সারা বিশ্বের কাছে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। কিন্তু এই খাবারের স্বাদ পেতে প্রায়ই রেস্টুরেন্টে গিয়ে চড়া দামে কিনে খেতে হয়! তাই সেই একই স্বাদের পাস্তা যদি বাড়িতেই তৈরি করা হয়, তাহলে কেমন হবে বলুন তো?
পাস্তার পায়েস, চিকেন পাস্তা, হোয়াইট সস পাস্তা এবং আরও অনেকরকম ভাবে তৈরি করা যায় এটি। আজ আমরা আপনাদের জানাব মশলা পাস্তার রেসিপি।

মশলা পাস্তা তৈরির উপকরণ
পরিমাণমতো পাস্তা নিন
২টো বড় টমেটো
আধা চা চামচ হলুদ
আধা চা চামচ ধনে গুঁড়ো
আধা চা চামচ জিরে গুঁড়ো
আধা চা চামচ লঙ্কা গুঁড়ো
১/৪ চা চামচ গরম মশলা গুঁড়ো
আধা চা চামচ ড্রাই ম্যাঙ্গো পাউডার
কয়েক কোয়া রসুন
পরিমাণমতো তেল
স্বাদমতো নুন
একটা পেঁয়াজ
একটা মাঝারি সাইজের সবুজ ক্যাপ্সিকাম
২ টেবিল চামচ টমেটো সস
আরও পড়ুন : রেস্টুরেন্টের ধাঁচে বানিয়ে ফেলুন চিকেন পাস্তা, রইল রেসিপি
মশলা পাস্তা তৈরির পদ্ধতি
১) প্যানে পরিমাণমতো জল দিয়ে তাতে নুন মেশান। তারপর এতে পাস্তা ঢেলে দিন। পাস্তা সেদ্ধ হয়ে গেলে, গরম জলটি ফেলে দিয়ে পরিষ্কার ঠান্ডা জলে একবার পাস্তাগুলো ধুয়ে ফেলুন। তারপর সেই জল ফেলে পাস্তাগুলো একটা পাত্রে তুলে রাখুন।
২) এবার রসুন, পেঁয়াজ, ক্যাপ্সিকাম ও টমেটো কুচিয়ে ফেলুন।
৩) এরপর প্যানে তেল গরম করে তাতে কাটা রসুন ও পেঁয়াজ দিয়ে দিন। কয়েক মিনিট ভাজুন। তারপর কাটা টমেটো ও সামান্য নুন দিয়ে বেশ কিছুক্ষণ নাড়তে থাকুন।
৪) এবার এতে হলুদ, ধনে-জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, ড্রাই ম্যাঙ্গো পাউডার এবং গরম মশলা দিন। ভাল করে মেশান এবং আরও কিছুক্ষণ মশলা কষতে দিন।
৫) তারপর এতে সেদ্ধ করে রাখা পাস্তা দিয়ে মিশিয়ে নিন ভালভাবে। এবার এতে টমেটো সস দিয়ে মেশান। আরও দুই মিনিট রান্না করার পর, গ্যাস বন্ধ করে দিন। ব্যস, তৈরি মশলা পাস্তা!
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications