Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
জিভে জল আনা মালাই ইলিশ, জমিয়ে খান গরম ভাতের সঙ্গে!
ইলিশের নাম শুনলেই জিভে জল মাছ-প্রেমী বাঙালির! ইলিশ মাছ দিয়ে কত রকমের মুখরোচক পদই না বানানো যায়। ভাপা, ঝাল, ঝোল, কোর্মা...আরও কত কী! তবে ইলিশ মাছ শুধু স্বাদেই অনন্য নয়। এর রয়েছে অনেক উপকারিতাও। বিশেষজ্ঞদের মতে, এই মাছে রয়েছে প্রচুর ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ভিটামিন, সোডিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং মিনারেল। এতে রয়েছে স্বাস্থ্যকর ফ্যাট। হার্টের জন্যও অত্যন্ত উপকারী ইলিশ। এ ছাড়াও, দৃষ্টিশক্তি প্রখর করে, ফুসফুস ভালো রাখে এবং আর্থ্রাইটিসের সমস্যাও দূর করে ইলিশ মাছ। তবে চলুন আজ শিখে নেওয়া যাক দুর্দান্ত স্বাদের মালাই ইলিশ বানানোর সহজ কৌশল।

মালাই ইলিশ তৈরির উপকরণ
৫-৬ পিস ইলিশ মাছ
১ কাপ সাদা সর্ষে বাটা
১ কাপ পোস্ত বাটা
১ কাপ নারকেলের দুধ
২ চামচ টক দই
কাঁচা লঙ্কা বাটা পরিমাণমতো
স্বাদ মতো নুন এবং চিনি
পরিমাণমতো সর্ষে তেল
মালাই ইলিশ তৈরির পদ্ধতি
১) প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নুন, হলুদ মাখিয়ে নিন।
২) কড়াইয়ে সর্ষে তেল গরম করে ইলিশ মাছগুলো হালকা করে ভেজে তুলে রাখুন।
৩) ওই মাছ ভাজার তেলেই সাদা সর্ষে বাটা, পোস্ত বাটা, নারকেলের দুধ, কাঁচা লঙ্কা বাটা ও টক দই দিয়ে কষাতে থাকুন কিছুক্ষণ।
৪) মশলা ভালো করে কষানো হলে দিয়ে দিন নুন, হলুদ ও সামান্য চিনি। পরিমাণমতো জলও দিয়ে দেবেন। গ্রেভি ফুটতে দিন।
৫) গ্রেভি ফুটে উঠলে এর মধ্যে ভেজে রাখা ইলিশ মাছগুলো দিয়ে দিন।
৬) কয়েক মিনিট রান্না করার পর নামিয়ে নিন।
৭) গরম ভাতের সঙ্গে জমিয়ে খান মালাই ইলিশ।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications