Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
রাতের খাবারে বানিয়ে ফেলুন মালাই চিকেন, পরোটার সঙ্গে বেশ জমবে!
শরীরের কথা ভেবে পাঁঠার মাংস এড়িয়ে চললেও, মুরগি কিন্তু ছোটো-বড় সবারই বড্ড প্রিয়। তবে বাড়িতে মুরগি এলেই হয় লাল ঝোল, আর না হয় কষা। একই স্বাদের পদ খেতে খেতে অরুচি এসে যায় কখনও কখনও। এবার স্বাদবদল করতে দুধ দিয়ে রেঁধে ফেলুন জিভে জল আনা পদ মালাই চিকেন। দেখে নিন রেসিপি।
উপকরণ
এক কেজি মুরগির মাংস, ঘি পরিমাণমতো, ছোটো এলাচ ও বড় এলাচ, আধা চা চামচ গোটা জিরা, আদা বাটা, ৩ টেবিল চামচ আমন্ড বাটা, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, এলাচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন, দুই কাপ দুধ, কসৌরি মেথি, ১ টেবিল চামচ ফ্রেশ ক্রিম, রান্নার জন্য তেল।

প্রণালী
মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখুন। কড়াইতে ঘি গরম করে তাতে ছোটো এলাচ, বড় এলাচ এবং গোটা জিরা ফোড়ন দিন। মশলার সুগন্ধ উঠলে মুরগির মাংস এবং স্বাদমতো নুন দিয়ে ভাজতে থাকুন। খানিকক্ষণ পর এতে আদা বাটা, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো দিয়ে কষাতে থাকুন। প্রয়োজনে অল্প জল দিন। যতক্ষণ না চিকেন সিদ্ধ হচ্ছে, ততক্ষণ কষান। রান্না হবে একেবারে লো ফ্লেমে।
চিকেন এবং মশলার কাঁচা গন্ধ চলে গেলে এবং চিকেন নরম হয়ে এলে এতে দুধ মেশান। বাদাম বাটাও দিয়ে দেবেন। খুন্তি দিয়ে নাড়াচাড়া করতে থাকুন ক্রমাগত। ঢাকনা চাপা দিয়ে দিন। মাঝেমাঝে ঢাকা খুলে নেড়ে দেবেন। গ্রেভি ঘন হয়ে এলে উপর থেকে ঘি ছড়িয়ে দিন। সবশেষে এতে দিয়ে দিন কসৌরি মেথি এবং ফ্রেশ ক্রিম। সব উপকরণ ভালো ভাবে মিশিয়ে আরও কয়েক মিনিট রান্না করে নামিয়ে নিন। পরোটা বা নানের সঙ্গে দুর্দান্ত লাগবে মালাই চিকেন!
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications