Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
রান্না করতে ভালো লাছে না? মাত্র ২০ মিনিটেই বানিয়ে ফেলুন চিকেনের এই সুস্বাদ পদ
Recipes
oi-Boldsky Desk
Posted By: Bhagysree Sarkar
বাঙালি, চাইনিজ, কোরিয়ান, ইতালিয়ান সব ধরণের খাবারই ট্রাই করা হয়ে গিয়েছে। ভাবছেন এবার একটু অন্যরকম স্বাদ পেতে চান। তাহলে বাড়িতে ট্রাই করুন হারিয়ালি চিকেন। ডিনার বা লাঞ্চে এই পদ মন কাড়বে নিশ্চিত।
তবে চিন্তুা করবেন না, এটি যেমন স্বাস্থ্যকর তেমনই অসাধারণ স্বাদেরও বটে। পোলাও হোক বা পরোটা, চিকেনের এই পদ যেকোনও কিছুর সঙ্গেই খাওয়া যায়। আসুন দেখে নেওয়া যাক চিকেনের এই পদটির রেসিপি-

কী কী লাগবে-
- মুরগির মাংস- ১ কেজি
- ধনেপাতা বাটা- হাফ কাপ
- আদা বাটা- ২ চা চামচ
- রসুন বাটা- ১ চা চামচ
- পেঁয়াজ বাটা- ৩ চা চামচ
- কাঁচা লঙ্কা বাটা- ২ চা চামচ
- টক দই- হাফ কাপ
- হলুদ গুঁড়ো- ১ চা চামচ
- গোটা ধনে- ২ চা চামচ
- গোটা জিরা- ১ চা চামচ
- তেল- ৪ টেবিল চামচ
- নুন- স্বাদমত
পটল-চিংড়ি দিয়ে শুধু তরকারি কেন, খুব অল্প সময়েই বানিয়ে ফেলুন এই সুস্বাদু রেসিপি
কীভাবে বানাবেন-
- প্রথমে প্যানে তেল দিয়ে তাতে গোটা ধনে ও জিরে দিয়ে দিন।
- এবার তাতে এক এক করে আদা, পেঁয়াজ, রসুন বাটা, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা আর ধনেপাতা বাটা দিয়ে নাড়ুন। কিছুক্ষণ পর একদম অল্প জল দিয়ে আবার নেড়ে নিন।
- ৫-৬ মিনিট পর এতে দিন মাংসগুলি। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে এর সাথে দিন টক দই ও স্বাদমতো নুন। এবার এটি ভালোভাবে কষিয়ে নিন। ১০ মিনিট অল্প আঁচে বসিয়ে রাখুন।
- সময় হলে দেখবেন মাংসগুলি সেদ্ধ হয়েছে কিনা। এই পর্যায়ে মাংস সেদ্ধ না হলে আরও কিছুক্ষণ গ্যাসে বসিয়ে রাখুন। হয়ে গেলে নামিয়ে নিন। উপর থেকে ছড়িয়ে দিন কিছু ধনেপাতা কুচি।
তৈরি আপনার হারিয়ালি চিকেন। খুব অল্প সময়ে চিকেনের এই পদ রান্না করা হয়ে যায়। এবার গরম ভাত বা পরোটার সঙ্গে জমিয়ে খান।
Comments
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
[ of 5 - Users]
English summary
Make this delicious hariyali Chicken in just 20 minutes
Story first published: Wednesday, June 12, 2024, 20:18 [IST]
Other articles published on Jun 12, 2024



Click it and Unblock the Notifications