পটল-চিংড়ি দিয়ে শুধু তরকারি কেন, খুব অল্প সময়েই বানিয়ে ফেলুন এই সুস্বাদু রেসিপি

Posted By: Bhagysree Sarkar

ভর্তা বাঙ্গালিদের খুবই পছন্দের একটি খাবার। অনেক ধরনের ভর্তাই আমরা খেয়ে থাকি। আজকে বানানো যাক পটল ভর্তা। পটলের নাম শুনলেই অনেকেই নাক সিঁটকান। পাতে পটল পড়লেই থালার এক কোণে ফেলে রাখে। সে যতই পটল পোস্ত বানান, অথবা পটল ভাপা। পটলের কোনও পদই খেতে পছন্দ করে না অনেকেই, বিশেষ করে বাড়ির খুদেরা।

চলুন আজ এই সুস্বাদু পটলের ভর্তা তৈরির পদ্ধতি জেনে নেওয়া যাক। কীভাবে খুব সহজেই অল্প সময়ে তৈরি করবেন, দেখুন-

recipe
  • কী কী লাগবে-

পটল সেদ্ধ খোসা ছাড়া- ৫০০ গ্রাম

চিংড়ি মাছ সেদ্ধ- ৫-৬টি

সর্ষে বাটা- ১ চা চামচ

রসুন- ১ কোয়া

শুকনো লঙ্কা ভাজা- ৩-৪ টি

পেঁয়াজ কুঁচি- হাফ টেবিল চামচ

নুন- পরিমাণমত

ধনেপাতা- স্বাদ অনুযায়ী

কীভাবে বানাবেন-

  • প্রথমে পটলের খোসা ছাড়িয়ে ধুয়ে নিন। তারপর ছোটো ছোটো পিস করে নিন।
  • কড়াইতে জল ও নুন দিয়ে পটলগুলি সেদ্ধ করুন।
  • এবার একটি পাত্রে সেদ্ধ পটল নিয়ে তাতে সর্ষে বাটা ও চিংড়ি মাছ সেদ্ধ দিয়ে ভালো করে মিশিয়ে নিন। পটল সেদ্ধ ও চিংড়ি মাছ সেদ্ধ ঠাণ্ডা করে মিক্সিতে পেস্ট তৈরি করে নিন।
  • অন্যদিকে একটি প্যানে তেল গরম করে তাতে শুকনো লঙ্কা ফোড়ন দিন। সঙ্গেই দিয়ে দিন পেঁয়াজ ও রসুন।
  • পেঁয়াজ ভাজা হলে পটলের পেস্ট দিয়ে মিশিয়ে নিন। তারপর নুন, হলুদ গুঁড়ো দিয়ে নাড়তে থাকুন।
  • জল শুকিয়ে এলে সামান্য চিনি দিয়ে নাড়াচাড়া করুন। ব্রাউন কালার করে ভেজে নিন।
  • এবার নুন ও ধনেপাতা দিয়ে মাখিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন মজাদার পটল ভর্তা।
[ of 5 - Users]
Story first published: Tuesday, June 11, 2024, 21:01 [IST]
X
Desktop Bottom Promotion