Shahi Pulao: ভ্যালেন্টাইন্স ডে-এর ডিনারে বানিয়ে ফেলুন শাহী পোলাও, সঙ্গীর প্রশংসা পাবেনই!

Posted By: Bhagysree Sarkar

Shahi Polao: সদ্য সরস্বতী পুজো কাটলেও, সামনে ভ্যালেন্টাইন্স ডে (Valentine's Day)। ইতিমধ্যেই উদ্‌যাপন করার তোড়জোড় তুঙ্গে। তবে পুজো হোক বা প্রেম দিবস, বাঙালিরা খাবার খেতে ভীষণই পছন্দ করে।

ভোজনরসিক বাঙালিরা (Foodie) ভুরিভোজের কোনও সুযোগই হাতছাড়া করতে নারাজ। তাই আজ এমনই একটি রেসিপি নিয়ে আমরা হাজির, যা আপনার প্রেম দিবস উদ্‌যাপনকে বাড়িয়ে তুলবে দ্বিগুণ। আজ আমরা কথা বলবো, শাহী পোলাওয়ের (Shahi Polao) রেসিপি নিয়ে।

pulao

রাতের খাবারের নাম শুনলেই আমাদের মনে একটি সুস্বাদু খাবারের ছবি ভেসে ওঠে। তা আবার যদি হয়, ভ্যালেন্টাইন্স ডে-এর ডিনার (Valentine's Day dinner)। তাহলে তো কোনও কথাই হবে না।

রাতের খাবারে বিশেষ ও রাজকীয় কিছু স্বাদ পেতে শাহী পোলাও একটি দুর্দান্ত বিকল্প। যা কেবল স্বাদেই অসাধারণ নয়, তৈরি করাও খুব সহজ। এই পোলাও আপনার ভ্যালেন্টাইন্স ডে-এর ডিনারকে করে তুলবে স্মরণীয়। দেখুন রেসিপি (Shahi Polao Recipe)-

উপাদান :

  • বাসমতি চাল- ২ কাপ
  • ঘি বা তেল- ৩-৪ টেবিল চামচ
  • মিহি করে কাটা পেঁয়াজ- ১টি
  • মিহি করে কাটা সবজি (গাজর, বিনস, ফুলকপি, মটরশুঁটি)- ১ কাপ
  • কুঁচি করে কাটা ড্রাই ফ্রুটস (কাজু, বাদাম, কিশমিশ) - ১/২ কাপ
  • দুধ - ১ কাপ
  • কেশর - এক চিমটি
  • এলাচ - ২-৩টি
  • দারুচিনি - ১টি ছোট টুকরো
  • লবঙ্গ - ২-৩টি
  • তেজপাতা - ১-২টি
  • নুন - স্বাদমতো
  • জল - ৪ কাপ

Rasmalai: বসন্ত পঞ্চমীতে দেবী সরস্বতীকে নিবেদন করুন নিজের হাতের বানানো রসমালাই!

পদ্ধতি:

  • প্রথমে বাসমতি চাল ভালো করে ধুয়ে ২০-৩০ মিনিট জলে ভিজিয়ে রাখুন। এতে চালের দানা আলাদা হবে এবং পোলাওয়ের স্বাদ আরও বাড়বে।
  • একটি ছোট পাত্রে দুধে কেশর ভিজিয়ে রাখুন। এটি দুধে কেশরের রঙ এবং সুবাস আনবে, যা পোলাওকে আরও বিশেষ করে তুলবে।
  • এবার কুকারে বা ভারী তলার পাত্রে ঘি বা তেল গরম করুন। গরম হলে এলাচ, দারুচিনি, লবঙ্গ এবং তেজপাতা দিয়ে হালকা করে ভাজুন।
  • অন্যদিকে মিহি করে কাটা পেঁয়াজ দিন এবং হালকা সোনালি না হওয়া পর্যন্ত ভাজুন।
  • তারপর কাটা সবজি যোগ করুন এবং ২-৩ মিনিট ভাজুন।

Date halwa: হালুয়াতেই পাবেন পুষ্টি, খেজুর দিয়ে বানিয়ে ফেলুন এই সুস্বাদু পদ

  • সবজির পর, কাটা ড্রাই ফ্রুটস দিন এবং হালকা করে ভাজুন। এতে পোলাওয়ের স্বাদ আরও বাড়বে।
  • এবার ভেজানো চাল যোগ করে হালকা করে ভেজে নিন। তারপর ৪ কাপ জল দিয়ে তাতে নুন দিন। ভালো করে মিশিয়ে ঢাকনা বন্ধ করুন।
  • মাঝারি আঁচে ভাত রান্না হতে দিন। চাল সিদ্ধ হয়ে গেলে এবং জল শুকিয়ে গেলে, এতে কেশর দুধ যোগ করুন এবং হালকাভাবে মেশান।
  • এবার ঢাকনা বন্ধ করে ৫ মিনিট ধরে কম আঁচে রান্না করুন।
  • সবশেষে সবুজ ধনেপাতা দিয়ে সাজিয়ে নিন। আপনার সুস্বাদু শাহী পোলাও প্রস্তুত।
[ of 5 - Users]
Story first published: Thursday, February 6, 2025, 19:16 [IST]
X
Desktop Bottom Promotion