Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
Date halwa: হালুয়াতেই পাবেন পুষ্টি, খেজুর দিয়ে বানিয়ে ফেলুন এই সুস্বাদু পদ
Date halwa: দেখতে ছোট্ট, কিন্তু পুষ্টিতে ভরপুর একটি ফল। আমরা কথা বলছি খেজুরের উপকারিতা সম্পর্কে। এতে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ডায়েটরি ফাইবার। যা দ্রুত শরীরকে শক্তি জোগাতে সাহায্য করে। তবে শুধু ফল হিসেবে নয়, রকমারি পদের স্বাদ বৃদ্ধিতেও খেজুর একাই একশো। খেজুরের হালুয়া (Date halwa) হল একটি সুস্বাদু এবং পুষ্টিকর খাবার। যা খেজুর, দুধ, ঘি এবং ড্রাই ফ্রুটস দিয়ে তৈরি। এটি একটি জনপ্রিয় মিষ্টি খাবার। যা প্রায়শই উৎসব এবং বিশেষ অনুষ্ঠানে তৈরি করা হয়। খেজুরের হালুয়া তৈরি করা সহজ এবং বাড়িতেও তৈরি (Date halwa recipe) করা যায়।
উপাদান :
খেজুর-১ কাপ
দুধ- ১/২ কাপ
ঘি- ১/৪ কাপ
ড্রাই ফ্রুটস- ১/৪ কাপ (কুঁচি করে কাটা)
এলাচ গুঁড়ো- ১/৪ চা চামচ

ছবি সৌজন্য- pexels
পদ্ধতি:
. প্রথমে একটি প্যানে খেজুর এবং দুধ রেখে মাঝারি আঁচে রান্না করুন।
যতক্ষণ না নরম হয়ে যায়, এগুলিকে ফুটতে দিন।
. এবারখেজুর নরম হয়ে গেলে, ব্লেন্ডারে পিষে নিন।
. অন্যদিকে একটি প্যানে ঘি গরম করে, পেস্ট করা খেজুর যোগ করে মাঝারি
আঁচে ভাজুন।
. খেজুরের রঙ সোনালী হয়ে গেলে, কাটা ড্রাই ফ্রুটস এবং এলাচ গুঁড়ো
দিয়ে ভালো করে মিশিয়ে নিন।
. হালুয়াটি ৫-৭ মিনিট ধরে কম আঁচে রান্না করুন বা ঘন না হওয়া
পর্যন্ত রান্না করুন।
. উপর থেকে কিছু ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে গরম বা ঠাণ্ডা পরিবেশন করুন
খেজুরের হালুয়া।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications