বাড়িতে এইভাবে রেস্তোরাঁর স্টাইলে পনির বাটার মসলা বানালে আঙ্গুল চেটে খেতে বাধ্য!

Posted By: Bhagysree Sarkar

আচমকাই বাড়িতে অতিথি এসে হাজির, ভাবছেন কী খাওয়াবেন। তারপর যদি আবার তারা হন ভেগান বা নিরামিষাশী। তাহলে একেবারে কপালে হাত। দুপুরের খাবারে সেই একঘেয়ে আলু পোস্ত, সোয়াবিন খেয়ে খেয়ে মুখ পচে গিয়েছে।

তাই চোখ বন্ধ করে বানিয়ে ফেলুন পনির বাটার মাসালা। এটি একটি জনপ্রিয় পদ। বিশেষ করে যারা নিরামিষাশীদের মধ্যে। রেস্তোরাঁর স্টাইলে পনির বাটার মসলা সহজেই ঘরে তৈরি করুন। তাও আবার অল্প সময়েই। ইন্ডিয়ান ক্যুজিন লাভারদের মধ্যে যারা পনির খেতে ভালোবাসেন, তাদের জন্য আজকের এই রেসিপি। এটি রুটি, পরোটা কিংবা পোলাওয়ের সাথে খেতে খুবই ভালো লাগে। তাহলে চলুন দেরি না করে জেনে নেওয়া যাক জিভে জল আনা এই রেসিপি।

Paneer Butter Masala

কী কী লাগবে-

  • পনির - ২৫০ গ্রাম
  • টমেটো - ২টি
  • কুঁচি করে কাটা পেঁয়াজ - ১ টি
  • আদা ও রসুন বাটা - ১ টেবিল চামচ
  • কাজুবাদাম - ৭টি
  • লঙ্কা গুঁড়ো - ১ চা চামচ
  • গরম মশলার গুঁড়ো - হাফ চা চামচ
  • এলাচ গুঁড়ো - ১ চিমটি
  • নুন- স্বাদ মতো
  • চিনি - হাফ চা চামচ
  • বাটার - ৩-৪ টেবিল চামচ
  • তেল - ২ টেবিল চামচ
  • ফ্রেশ ক্রিম - ৩ টেবিল চামচ
  • জল - পরিমাণমত

পাতে থাকবে না একটা ভাতও, বানাতে হবে এইভাবে ভাপা ইলিশ, রইল রেসিপি

কীভাবে বানাবেন-

  • প্রথমে ফ্রাইং প্যানে অল্প তেল দিয়ে কিউব করে কাটা পনিরগুলো হালকা করে ভেজে আলাদা পাত্রে তুলে রাখুন।
  • ওই প্যানে তেল গরম করে টমেটো, কাজুবাদাম ও পেঁয়াজ কুচি দিয়ে মিনিট পাঁচেক ভেজে নিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে পেস্ট বানিয়ে নিন।
  • এবারে ওই প্যানেই আগে থেকে বেটে রাখা আদা-রসুন, লঙ্কা গুঁড়ো, এলাচ গুঁড়ো, নুন দিয়ে কয়েক মিনিট ভালোমতো নেড়ে-চেড়ে নিন। একটু ভাজা হলে তাতে আগে থেকে বাটা টমেটো দিয়ে দিন।
  • কিছুক্ষণ মসলা কষিয়ে পরিমাণমত জল দিয়ে লো টু মিডিয়াম হিটে ১০-১৫ মিনিট রেখে দিন।
  • ১০-১৫ মিনিট হলে আগে থেকে ভেজে রাখা পনির দিয়ে হালকা করে নেড়ে গরম মশলা গুঁড়ো ও চিনি দিয়ে লো হিটে আরও ২ মিনিট রেখে দিন।
  • সময় হলে নামানোর ঠিক আগে ওপর থেকে ফ্রেশ ক্রিম ছড়িয়ে দিন। গরম গরমই পরিবেশন করুন রুটি, পরোটা বা আপনার পছন্দের খাবারের সঙ্গে।
[ of 5 - Users]
Story first published: Sunday, June 16, 2024, 18:25 [IST]
X
Desktop Bottom Promotion