Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
পাতে থাকবে না একটা ভাতও, বানাতে হবে এইভাবে ভাপা ইলিশ, রইল রেসিপি
ইলিশ, এমন একটি মাছ যা প্রতিটি বাঙালীর খুব পছন্দের। ভাজা হোক অথবা ভাপা, ইলিশের যেকোনও পদই জিভে জল আনে। প্রায় সারা বছরই ইলিশ বাজারে পাওয়া গেলেও, বিশেষ করে বর্ষার আগমনের সঙ্গেই বাংলায় ঢোকে ইলিশ। বর্ষা মানেই ইলিশের মরশুম। বাজারে তখন ঢেলে বিক্রি হয় এই মাছ। প্রত্যেক বাড়িতেই তখন ইলিশের গন্ধ। বছরে এই সময় ইলিশ না হলে বাঙালীদের মন ভরে না।
আপনি ইলিশ দিয়ে ঘরেই তৈরি করতে পারেন সুস্বাদু অনেক খাবার। তবে বাঙালী যেকোনও বাড়িতে একটু বেশিই জনপ্রিয় রেসিপিগুলির মধ্যে অন্যতম ভাপা ইলিশ। আজ দেখে নেওয়া যাক খুব সহজেই কীভাবে বাড়িতে আপনিও বানিয়ে ফেলতে পারেন এই সুস্বাদু পদটি।

কী কী লাগবে-
- ইলিশ মাছ- ৪ পিস
- কালো ও সাদা সর্ষে- ২৫ গ্রাম
- নারকোল কোরা- ছোট নারকোলের অর্ধেক
- সর্ষের তেল- পরিমাণমত
- নুন- পরিমাণমত
- কাঁচা লঙ্কা- স্বাদমত
- হলুদ- হাফ চা চামচ
পার্লারে না গিয়ে এবার থেকে বাড়িতেই খুব অল্প জিনিস দিয়ে সেরে ফেলুন ফেসিয়াল!
কীভাবে বানাবেন-
- প্রথমে ইলিশ মাছগুলি ভালো করে কেটে ধুয়ে নিতে হবে। কিন্তু মনে রাখবেন, বারবার ধুলে ইলিশের স্বাদ চলে যাবে। তাই সাবধান।
- অন্যদিকে গোটা সর্ষে অল্প জল দিয়ে একটি ব্লেন্ডারে পেস্ট বানিয়ে নিন। তাতে দিয়ে দিন একটা কাঁচা লঙ্কা ও নুন।
- এবার একটা থালার মধ্যে মাছগুলি রেখে ভালো করে সর্ষে বাটা, হলুদ ও এক টেবিল চামচ সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে নিন।
- মিশ্রণটি একটি স্টিলের টিফিন বক্সে ঢেকে নিন। তাতে নারকোল কোরা, ১ চামচ তেল ও ৪ টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে বাটির মুখ ভালো করে আটকে দিন।
- এবার প্রেসার কুকারে পরিমামমত জল দিয়ে দিন। তবে দেখবেন টিফিন বক্সটি যেন ঢুবে না যায়। আপনি এর উপর ভারি কিছু চাপাও দিতে পারেন।
- গ্যাসে কুকারের মুখ বন্ধ করে ৬-৭ টি সিটি পড়া অবধি অপেক্ষা করুন।
- প্রায় ১৫-২০ মিনিট পর গ্যাস বন্ধ করে দিন।
- রেডি হয়ে গেল সবার প্রিয় সুস্বাদু ইলিশ ভাপা।
- গরম গরম ভাতের সঙ্গে ইলিশের এই পদ থাকলেই পাত পরিষ্কার হবে।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications