Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
এবছর রাখীতে বাড়িতেই বানিয়ে ফেলুন বিরিয়ানি, তবে একটু চমক থাকছে!
সামনেই রাখী পূর্ণিমা। হিন্দু ধর্মে রক্ষাবন্ধন বা রাখীর বিশেষ তাৎপর্যপূর্ণ। রাখী ভাই-বোনের সম্পর্কের একটি বিখ্যাত উৎসব। রাখী যা রক্ষাবন্ধন নামেও পরিচিত, এর বিশেষ অর্থ রয়েছে। রক্ষা মানে রক্ষা এবং বন্ধন মানে আবদ্ধ। এবছর ১৯শে আগস্ট পালিত হতে চলেছে এই উৎসব। এদিন কমবেশি সকল বোন বা দিদিরাই ভাইয়ের জন্য বিশেষ কিছু রান্না করতে চান। তবে আপনি যদি এমনই কিছু ভেবে থাকেন, তাহলে আজকের প্রতিবেদন আপনার জন্য।
আজ আমরা দেখবো সকলের প্রিয় বিরিয়ানি রান্নার রেসিপি। কিন্তু আপনার মনে হতেই পারে, এতো সকলেই জানে। এতে নতুন কী আর আছে। তাই বলে রাখা ভালো আজ কিন্তু আপনারা কোনও সাধারণ বিরিয়ানি নয়, আজ আপনারা শিখবেন গন্ধরাজ চিকেন বিরিয়ানির রেসিপি।

কী কী লাগবে-
- দেরাদুন রাইস- ১ কাপ
- মাঝারি সাইজের চিকেন- ৮ পিস
- বিরিয়ানি মশলা- ২ টেবিল চামচ
- কালো গোলমরিচের গুঁড়ো- ১ টেবিল চামচ
- গন্ধরাজ লেবুর পাতা- ১০ টি
- গন্ধরাজ লেবু- ২ টি
- বাটার- ২ টেবিল চামচ
- সাদা তেল- ২ টেবিল চামচ
- চিনি- পরিমাণ মতো
- নুন- পরিমাণ মতো
ভাপা-ঝাল নয়, এই বর্ষায় আজই বাড়িতে বানিয়ে ফেলুন দই ইলিশ, রইল সহজ পদ্ধতি
কীভাবে বানাবেন-
- প্রথমে দেরাদুন রাইস ধুয়ে খুব ভালো করে জল ঝড়িয়ে নিতে হবে। চিকেনের টুকরোগুলো পরিস্কার করে ধুয়ে নিন।
- এবার একটি প্রেসার কুকারের মধ্যে যে কাপ মেপে চাল নেওয়া হয়েছে, সেই কাপের আড়াই কাপ জল দিয়ে এরমধ্যে জল ঝরিয়ে নেওয়া চাল ও চিকেন দিয়ে দিতে হবে।
- এরমধ্যে ২ টি গন্ধরাজ লেবুর পাতা টুকরো করে দিয়ে দিন। সঙ্গে ২ টেবিল চামচ গন্ধরাজ লেবুর রস ও ১/৪ চামচ নুন দিয়ে প্রেসার কুকারের ঢাকা বন্ধ করে দিন।
- গ্যাস ওভেন জ্বালিয়ে প্রেসার কুকার বসিয়ে ৮ থেকে ১০ মিনিট রেখে দিন। মনে রাখবেন, হাই ফ্লেমে একটি সিটি ও লো ফ্লেমে একটি সিটি দিয়ে প্রেসার কুকার নামিয়ে নিতে হবে।
- এবার এর এয়ার বের করে প্রেসার কুকার খুলে রাইস ও চিকেনের জল ঝরিয়ে নিতে হবে। এই সময় চিকেনের টুকরোগুলো আলাদা করে নিন।
- গ্যাস ওভেনে একটি ননস্টিক কড়াই বসিয়ে কড়াই গরম করুন। এবার তারমধ্যে ২ টেবিল চামচ সাদা তেল ও ২ টেবিল চামচ বাটার দিয়ে একটু গরম করুন।
- এবার হলে চিকেনের টুকরোগুলো দিয়ে একটু ভেজে নিন।
- চিকেন একটু ভাজা ভাজা হলে এরমধ্যে অল্প অল্প করে রাইস মিশিয়ে নিতে হবে। রাইস মেশানোর সাথে সাথে, এর সঙ্গে চিনি, নুন, বিরিয়ানি মশলা ও ৩ টেবিল চামচ গন্ধরাজ লেবুর রস ও ৩ টি গন্ধরাজ লেবুর পাতার টুকরো মিশিয়ে নিন।
- এবার নেড়েচেড়ে সমস্ত কিছু মেশানো হয়ে গেলে চিকেন ও রাইসগুলো একটূ সাইড করে পাঁচটি গন্ধরাজ লেবুর পাতা কড়াই এরমধ্যে বিছিয়ে দিতে হবে।
- এর উপর মশলা ও লেবুর রস মেশানো চিকেন রাইস সমান করে দিয়ে ৪ থেকে ৫ টুকরো গন্ধরাজ লেবু রেখে কড়াই এয়ার টাইট করে বন্ধ করে ২০ থেকে ৩০ মিনিট লো ফ্লেমে রান্না করুন।
- সময় হলে নামিয়ে নিন। তৈরি আপনার অপূর্ব স্বাদ ও গন্ধের স্বাস্থ্যকর প্রায় মশলা বিহিন গন্ধরাজ চিকেন বিরিয়ানি।
- এবার গরম গরম পরিবেশন করুন। রাখীর দিন একেবারে জমে যাবে।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications