Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
মাজ্জিগে হুলি, নামটা শক্ত হলেও রান্নাটা সোজা, খেতেও সুস্বাদু!
Cookery
oi-Shreshtha
Posted By: Shreshtha

নিজের হাতে রান্না করে ভাইকে কী খাওয়াবেন ঠিক করেছেন? যদি না করে থাকেন তাহলেও চিন্তা নেই আমরা তো রয়েছিই। দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসব আপনাদের জন্য বাছাই করা রাখি স্পেশ্যাল রেসিপি।
শুরুটা নিরামিষ দিয়েই হোক। পরে নয় আমিষে ফেরা যাবে। উত্তর ভারতের এই জনপ্রিয় উৎসবের শুরু আমরা করব দক্ষিণ ভারতের একটি নিরামিষ রেসিপি দিয়ে। মাজ্জিগে হুলি। নামটা শুনে খটমট লাগলেও আদতে রান্নাটা খুবই সহজ। আসলে এই রেসিপিটি হল দক্ষিণী ঢ্যাঁড়শের কারি। মূলত কর্ণাটকেই জনপ্রিয় এই মাজ্জিগে হুলি।
তাহলে আসুন দেখে নেওয়া যাক কীবাবে বানাবেন মাজ্জিগে হুলি।
পরিবেশন- ৪ জনের জন্য
প্রস্তুতির সময় - ২০ মিনিট
রান্নার সময় - ৩০ মিনিট
উপকরণ
- অরহর ডাল (তুর ডালও বলা হয়) - ১ কাপ (সিদ্ধ)
- ঢ্যাঁড়শ - ৫০০ গ্রাম (তেলে ভাল করে ভেজে রেখে দিন)
- ছোলার ডাল - ৪-৫ টেবিল চামচ (জলে ভেজানো)
- নারকোল কোড়া - ১ বাটি
- জিরে - ২ চা চামচ
- রাই সরষে - ১ চা চামচ
- আদা - ১ ইঞ্চি
- ধনেপাতা - ১ আঁটি (কুচনো)
- কাঁচা লঙ্কা - ১০টি (স্বাদ অনুযায়ী কম বেশি করতে পারেন)
- হিং - ১ চুটকি
- নুন- স্বাদমতো
- তেল - ৩ টেবিল চামচ
- দই - ১ বাটি
প্রণালী
- ঢ্যাঁড়শ ও দই বাদে বাকি উপকরণগুলি দিয়ে একটি মসৃণ পেস্ট বানিয়ে নিন।
- একটি ডিপ ফ্রাইং প্যান নিন।
- তেল দিন। তাতে হিংও দিয়ে দিন।
- তেল ভাল করে গরম হয়ে গেলে অর্ধেক রাই এবং জিরে দিয়ে ভেজে নিন।
- ফাটতে শুরু করলে, তাতে পেস্টটা দিয়ে দিন।
- অল্প একটু জল দিয়ে ১০ মিনিট ভাজতে থাকুন।
- এর মধ্যে ঢ্যাঁড়শটা দিয়ে দিন।
- একটু জল দিন। ১০-১৫ মিনিট কারিটা ফোটার জন্য রেখে দিন। নুন দিন।
- কারিটা হয়ে এলে তাতে দই দিয়ে দিন। ভাল করে মিশিয়ে নিন।
- আঁচ বন্ধ করে দিন, লাল লঙ্কা ও কাঁচা লঙ্কার জুলিয়ন দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
Comments
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
[ of 5 - Users]
Read more about: cookery veg veg recipes majjige huli রান্নাবান্না নিরামিষ নিরামিষ প্রণালী মাজ্জিগে হুলি
English summary
Majjige Huli: Raksha Bandhan Recipe
Story first published: Thursday, August 7, 2014, 12:04 [IST]
Other articles published on Aug 7, 2014



Click it and Unblock the Notifications