Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
গলৌটি কাবাবে ফিরে পান নবাবি মেজাজ!
Cookery
oi-Shreshtha
Posted By: Shreshtha

গলৌটি কাবাবের ইতিহাস বেশ মজার। নবাব ওয়াজ আলি শাহের সময়কালে লখনউয়ে এই গলৌটি কাবাবের আবিস্কার হয়। আসলে নবাব সাহেবের তখন সব দাঁত পড়ে গিয়েছে। কিন্তু নবাবি রক্তে মাংস না হলে চলে? ফলে নবাবও খাঁসির মাংস-প্রেম ভুলতে পারছিলেন না। তাই নবাবকে পরিতৃপ্ত করতে নবাবি হেঁশেলে আবিস্কার করা হল গলৌটি কাবাবের।
আচ্ছা ইতিহাস তো জানা হল। কিন্তু খাবেন কোথায় ভাবছেন তো। আরে কোথায় আবার বাড়িতে।
আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন গলৌটি কাবাব।
পরিবেশন- ৩ জনের জন্য
প্রস্তুতির সময় - ১ ঘন্টা
রান্নার সময় - ৩০ মিনিট
উপকরণ
- মটন কিমা- ১ কেজি
- কাঁচা পেঁপে বাটা - ৪ টেবিল চামচ
- পেঁয়াজ বাটা- ৩ টেবিল চামচ
- আদারসুনবাটা - ২ টেবিল চামচ
- দাঁড়চিনি গুঁড়ো - ১ চা চামচ
- লাল লঙ্কা গুঁড়ো - ১ চা চামচ
- ছোলার ডালের গুঁড়ো বা বেসন - ২ টেবিলচামচ
- গরম মশলা গুঁড়ো - ১/২ চা চামচ
- ধনেগুঁড়ো - ১ চা চামচ
- নুন স্বাসমতো
- তেল - ৩ টেবিল চামচ
প্রণালী
- জল দিয়ে ভাল করে কিমাটা ধুয়ে নিন।
- একটি পাত্রে কিমা ও তেল ছাড়া অন্যান্য উপকরণ নিয়ে ভাল করে মিশিয়ে নিন। ভাল করে মাখা হয়ে গেলে ঢাকা দিয়ে ঘন্টা খানেক মতো ফ্রিজে রেখে দিন।
- এক ঘন্টা হয়ে গেলে ফ্রিজ থেকে কিমা মিশ্রণটি বের করে মাঝারি আকারের টিকিয়া গড়ে নিন।
- টিকিয়া গড়ার জন্য, প্রথমে দু হাতে তেল লাগিয়ে নিন। তারপর দুই হাতের তালুর সাহায্যে গোল আকার দিন। তারপর হাতের তালুর মাঝে চেপে চ্যাপ্টা আকার দিন।
- একটি ফ্রাইং প্যানে তেল গরম করুন। তাতে টিকিয়াগুলি এক একদিকে ১৫-২০ মিনিট করে ভাজুন।
- দুই দিকটাই সোনালি খয়েরি রং ধরলে নামিয়ে নিন।
- স্যালাডের সঙ্গে পরিবেশন করুন গলৌটি কাবাব।
Comments
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
[ of 5 - Users]
Read more about: cookery mutton non veg kebab recipes mutton recipes রান্নাবান্না পাঁঠার মাংস আমিষ কাবাব প্রণালী
English summary
Lucknow Style Galouti Kebab Recipe
Story first published: Tuesday, July 22, 2014, 14:18 [IST]
Other articles published on Jul 22, 2014



Click it and Unblock the Notifications