Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
ভেটকি নয়, লোটে মাছ দিয়ে বানিয়ে ফেলুন জিভে জল আনা ফিশ ফ্রাই!
ফিশ ফ্রাই বরাবরই ভেটকির ফিলে দিয়ে বানানো হয়। এখন অবশ্য বাশা, ভোলা ভেটকি দিয়েও অনেক দোকানে ফিশ ফ্রাই তৈরি করা হয়। কিন্তু কখনও লোটে মাছের ফিশ ফ্রাই খেয়েছেন কি? ভেটকির মতোই লোটে মাছের ফিশ ফ্রাইও খেতে বেশ সুস্বাদু। দেখলে বোঝাই যাবে না যে কিসের ফ্রাই খাচ্ছেন! বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন খুব সহজে। দেখে নিন রেসিপি।
লোটে মাছের ফিশ ফ্রাই তৈরির উপকরণ
লোটে মাছ, ময়দা, কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন,
আদা ও রসুন বাটা, পাতিলেবুর রস, কাসুন্দি, ব্রেড ক্রাম্বস।

লোটে মাছের ফিশ ফ্রাই তৈরির পদ্ধতি
মাছগুলো কেটে ভালো করে জলে ধুয়ে নিন। মাছের সব কাঁটা বের করে দেবেন।
মাঝারি সাইজের মাছ হলে গোটা মাছেই ফিশ ফ্রাই তৈরি করা যাবে। তবে বড়
সাইজের মাছ হলে মাঝ বরাবর কেটে দুই টুকরো করে নিন।
কাঁটা ছাড়ানো লোটে মাছে নুন মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। দেখবেন কিছুক্ষণের মধ্যে অনেকটা জল বেরিয়ে এসেছে। জলটা ফেলে দিন। এবার মাছের গোলমরিচ গুঁড়ো, নুন, আদা বাটা, রসুন বাটা, লেবুর রস এবং কাসুন্দি ভালো করে মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেশনের জন্য রাখুন।
অন্য একটি বাটিতে ময়দা, কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো এবং নুন একসঙ্গে মিশিয়ে নিন ভালো করে। এতে কিন্তু জল দেবেন না। লোটে মাছের পিসগুলি এই ময়দার মিশ্রণে উল্টেপাল্টে ভালো ভাবে কোট করে নিন। ময়দা মাখানো মাছ আলাদা একটি থালায় সাজিয়ে রাখুন। বাটিতে যে অতিরিক্ত ময়দা-কর্নফ্লাওয়ারের মিশ্রণ পড়ে থাকবে তাতে সামান্য জল দিয়ে ব্যাটার তৈরি করে নিন। অন্য একটি পাত্রে ব্রেড ক্রাম্বস, নুন এবং গোলমরিচের গুঁড়ো মিশিয়ে নিন।
মাছের পিসগুলি প্রথমে ব্রেড ক্রাম্বসে কোট করে নিন। তারপর ময়দার ব্যাটারে চুবিয়ে ফের ব্রেড ক্রাম্বস মাখান। এই ভাবে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিন। কড়াইতে তেল গরম করে লালচে করে ভেজে নিন মাছগুলো। ব্যস, তৈরি হয়ে গেল লোটে মাছের ফিশ ফ্রাই। কাসুন্দি এবং স্যালাড সহযোগে পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications