Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
চিকেনের ভিন্ন স্বাদের পদ খেতে চান? বানিয়ে ফেলুন লেমন পেপার চিকেন
মুরগির মাংস দিয়ে বেশিরভাগ সময়ই ঝোল অথবা কষা রান্না করা হয়। তবে তেল-মশলা যদি খেতে না চান, তা হলে বানিয়ে ফেলতে পারেন লেমন পেপার চিকেন। এই পদটি চটজলদি বানিয়েও ফেলা যায়, আর খেতেও বেশ সুস্বাদু। দেখে নিন কী ভাবে বানাবেন।
লেমন পেপার চিকেনের উপকরণ
আধা কেজি মুরগির মাংস, এক কাপ টক দই, আদা বাটা, রসুন বাটা, ধনে পাতা কুচি, পাতিলেবুর রস, গোলমরিচ গুঁড়ো, পেপরিকা পাউডার, মিক্সড হার্বস, এক চামচ মাখন, স্বাদমতো নুন।

লেমন পেপার চিকেন রান্নার পদ্ধতি
মুরগির মাংস ভালো করে ধুয়ে তাতে টক দই, নুন, লেবুর রস, পেপরিকা পাউডার, গোলমরিচ গুঁড়ো দিয়ে মাখিয়ে নিন। আধ ঘণ্টা ফ্রিজে রেখে দিন মাংসের পাত্রটা।
কড়াইতে মাখন গরম করে আদা বাটা ও রসুন বাটা দিয়ে একটু ভেজে নিন। এতে ম্যারিনেট করা চিকেন দিয়ে কষিয়ে নিন। মাংস কষানো হয়ে গেলে গোলমরিচ গুঁড়ো, পেপরিকা পাউডার আর মিক্সড হার্বস দিয়ে মিশিয়ে নিন। তার পর ঢাকা দিয়ে মাংস সেদ্ধ হতে দিন।
সেদ্ধ হয়ে এলে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে আঁচ নিভিয়ে দিন। মিনিট পাঁচেক কড়াই ঢেকে রাখুন। তার পর গরম গরম পরিবেশন করুন লেমন পেপার চিকেন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications