স্বাদ বদলাতে রেঁধে দেখুন লেমন গার্লিক তেলাপিয়া, রইল রেসিপি

Posted By:

তেলাপিয়া মাছ সারা বছরই বেশ সস্তায় মেলে। বাঙালির ঘরে এই মাছের চাহিদাও বেশ। সাধারণত তেলাপিয়া মাছের ঝোল, ঝালই বেশি খাওয়া হয়। তবে এগুলো ছাড়াও তেলাপিয়া মাছের আরও অনেক সুস্বাদু পদ বানানো যায়। আজ আমরা আপনাদের জানাব লেমন গার্লিক তেলাপিয়া তৈরির রেসিপি। যাঁরা তেলাপিয়া মাছ পছন্দ করেন না, তাঁদেরও ভাল লাগবে এই পদটি। তাহলে দেরি না করে ঝটপট রেসিপি জেনে চটপট বানিয়ে ফেলুন লেমন গার্লিক তেলাপিয়া।

Lemon Garlic Telapia Recipe

লেমন গার্লিক তেলাপিয়া তৈরির উপকরণ

কয়েকটা মাঝারি সাইজের তেলাপিয়া মাছ

পাতিলেবুর রস পরিমাণমতো

১ চামচ পাতিলেবুর খোসা কুরানো

তেল পরিমাণমতো

১ চামচ রসুন কুচি

১ চামচ পার্সলে কুচি

২ চামচ গোলমরিচ গুঁড়ো

স্বাদ অনুযায়ী লবণ

আরও পড়ুন: ইলিশ, ভেটকির পাতুরি তো অনেক খেলেন, এবার চেখে দেখুন তেলাপিয়া মাছের পাতুরি

লেমন গার্লিক তেলাপিয়া তৈরির পদ্ধতি

১) প্রথমে মাছের আঁশ ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিন। তারপর মাছের গায়ে নুন আর পাতিলেবুর রস মাখিয়ে রাখুন কিছুক্ষণ।

২) প্যানে অল্প তেল ব্রাশ করে মাছগুলো দিয়ে দিন।

৩) উপর থেকে পাতিলেবুর খোসা কুরানো, রসুন কুচি,পার্সলে কুচি, ও গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিন। একটা পিঠ ভাজা হয়ে গেলে মাছগুলো উল্টে দিন। সেই পিঠেও পাতিলেবুর খোসা কুরানো, রসুন কুচি,পার্সলে কুচি, ও গোলমরিচ গুঁড়ো ছড়িয়ে দিন।

৪) মাছ সেদ্ধ হলে ও পোড়াভাব ধরলে নামিয়ে নিন। ব্যস তৈরি লেমন গার্লিক তেলাপিয়া! গরম গরম পরিবেশন করুন।

[ of 5 - Users]
Story first published: Friday, February 3, 2023, 12:05 [IST]
X
Desktop Bottom Promotion