Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
মধু দিয়ে রেঁধে ফেলুন চিকেনের সুস্বাদু এই পদ! রইল রেসিপি
Honey Chicken Recipe: আয়ুর্বেদে মধুর হরেক গুণের কথা উল্লেখ রয়েছে। শারীরিক নানা সমস্যায় দারুণ কার্যকর এই প্রাকৃতিক উপাদানটি। তবে মধু যে কেবল স্বাস্থ্যের উপকার করে তা নয়, যে কোনও রান্নার স্বাদ বাড়াতেও মধুর তুলনা নেই। এবার মধুর সঙ্গে চিকেন দিয়ে রেঁধে ফেলুন স্বাস্থ্যকর ও সুস্বাদু একটি পদ হানি চিকেন।
চিকেনের নাম শুনলে এমনিতেই জিভে জল আসে। তার সঙ্গে যদি মেলে মধুর ছোঁয়া, তাহলে তো কথাই নেই। দেখে নিন কী ভাবে বানাবেন।

হানি চিকেনের উপকরণ
আধা কেজি মুরগির মাংস, আধা কাপ মধু, ২ টেবিল চামচ মাখন, ২ টেবিল চামচ ভার্জিন অলিভ অয়েল, ১ টেবিল চামচ পাতিলেবুর রস, স্বাদ অনুযায়ী লবণ।
হানি চিকেন তৈরির পদ্ধতি
মুরগির মাংস ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রাখুন। তারপর ছোটো ছোটো পিস করে কেটে নিন। মাঝারি আঁচে ফ্রাইং প্যান বসিয়ে তাতে অল্প পরিমাণ ভার্জিন অলিভ অয়েল গরম করতে বসান। তেল গরম হয়ে এলে মুরগির মাংস দিয়ে মিনিট পাঁচেক ভাজুন। ভাজা হলে অন্য একটি পাত্রে তুলে রাখুন।
মাঝারি আঁচে সসপ্যান চাপিয়ে তাতে মাখন গরম করুন। মাখন গলে এলে মধু দিয়ে মিশিয়ে নিন ভালো ভাবে। তারপর আঁচ নিভিয়ে দিন। ওই প্যানেই পাতিলেবুর রস ও লবণ দিয়ে ভালো করে মেশান।
এই মাখন-মধুর মিশ্রণটি মুরগির মাংসের সঙ্গে ভালো ভাবে মাখিয়ে নিন। তার পরে মাইক্রোওয়েভ ওভেনে ২০০-২৫০ ডিগ্রি সেলসিয়াসে ৪৫ মিনিটের জন্য বেক করতে দিন। রান্না হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications