লাউ তো অনেক খেলেন, এবার স্বাদবদল করতে বানান লাউ পাতার ভর্তা

Posted By:

স্বাস্থ্যকর সবজির মধ্যে অন্যতম হল লাউ। গরমকালে শরীর ঠান্ডা রাখতে লাউয়ের জুড়ি মেলা ভার। তাই গরমের দিনে অনেকেরই পাতে থাকে লাউয়ের ঘণ্ট কিংবা লাউ ডাল। বহুগুণ সম্পন্ন এই সবজিতে প্রচুর পরিমাণে জল এবং খনিজ থাকে, যে কারণে এটি শরীরকে হাইড্রেট রাখতে সাহায্য করে। এছাড়া, লাউ হার্টের জন্যও বেশ উপকারি এবং ঘুমের সমস্যা কমাতেও সাহায্য করে।

লাউয়ের এমন অনেক গুণ রয়েছে যা কিছু মারাত্মক রোগে ওষুধ হিসেবে কাজ করে। তবে লাউ যেমন স্বাস্থ্যকর তেমনই লাউয়ের পাতাও কিন্তু উপকারি। গরমে লাউ তো অনেক খেলেন, এবার স্বাদবদল করতে বানান লাউ পাতার ভর্তা। দেখে নিন রেসিপি -

Lau Pata Bhorta Recipe

লাউ পাতার ভর্তা তৈরির উপকরণ

৪-৫টি লাউ পাতা

কাঁচা লঙ্কা কয়েকটি

দু'টো শুকনো লঙ্কা

পেঁয়াজ কুচি পরিমাণমতো

রসুন কুচি পরিমাণমতো

নুন স্বাদমতো

সর্ষে তেল পরিমাণমতো

আরও পড়ুন : গরমে প্রাণ জুড়োতে হেঁশেলেই বানিয়ে ফেলুন তরমুজের লেমোনেড, দেখুন রেসিপি

লাউ পাতার ভর্তা তৈরির পদ্ধতি

১) প্রথমে লাউ পাতাগুলো ভাল করে ধুয়ে গরম জলে ভাপিয়ে নিন। পাতাগুলো সেদ্ধ হয়ে এলে নামিয়ে নিন।

২) এবার কড়াইয়ে সর্ষে তেল গরম করে শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা হালকা ভেজে নিয়ে, ওই তেলেই পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে ভেজে নিন।

৩) এরপর একটি পাত্রে ভাজা কাঁচা লঙ্কা ও শুকনো লঙ্কা, ভাজা পেঁয়াজ ও রসুন কুচির সঙ্গে সেদ্ধ লাউ পাতাগুলি দিয়ে চটকে ভাল করে মেখে নিন। ব্যস তৈরি লাউ পাতার ভর্তা!

৪) গরম গরম ভাতের সঙ্গে দারুণ জমে যাবে এই পদটি। একবার ট্রাই করে দেখতেই পারেন।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion