চিকেন খেতে ভালবাসেন? চেখে দেখুন কোরিয়ান ফ্রায়েড চিকেন, রইল রেসিপি

Posted By:

ছোট-বড় সকলেরই পছন্দের খাবার চিকেন। লাঞ্চ বা বিকেলের টিফিন, যেকোনও সময় চিকেনের কোনও পদ থাকলে তো কথাই নেই, চেটেপুটে পাত একেবারে সাফ! চিলি চিকেন, চিকেন পকোড়া, চিকেন ললিপপ, চিকেন কাটলেট, চিকেন কষা, এগুলি চিকেনের খুবই কমন রেসিপি। তাই আজ আমরা আপনাদের জন্য চিকেনের একটি নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি, যার নাম কোরিয়ান ফ্রায়েড চিকেন। একবার খেলে ভুলতে পারবেন না! তাহলে চটপট দেখে নিন রেসিপিটি।

Korean Fried Chicken Recipe

উপকরণ

এক পাউন্ড বোনলেস চিকেন

কয়েকটা রসুনের কোয়া

ময়দা হাফ কাপ

এক চা চামচ চিনি

দুই চা চামচ তিলের তেল

এক চা চামচ রসুন পাউডার

চার টেবিল চামচ সয়া সস

একটা মাঝারি সাইজের পেঁয়াজ

প্রয়োজনমতো গোলমরিচ

৩/৪ কর্নস্টার্চ

পরিমাণমতো জল

পরিমাণমতো নুন

পরিমাণমতো তেল

দুই চা চামচ তিল

দুই টেবিল চামচ মধু

আরও পড়ুন : বাড়িতেই বানিয়ে ফেলুন রেস্টুরেন্টের মতো মেথি পনির, রইল রেসিপি

তৈরির পদ্ধতি

১) একটি বড় পাত্রে চিকেন নিয়ে তাতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, নুন এবং গোলমরিচ গুঁড়ো ভালভাবে মেশান। তারপর ঢাকা দিয়ে কয়েক ঘণ্টা রেখে দিন।

২) অন্য একটি পাত্রে কর্নস্টার্চ, ময়দা, চিনি, গোলমরিচ গুঁড়ো, নুন নিয়ে মেশান। তাতে সামান্য জল দিয়ে স্মুথ ব্যাটার তৈরি করুন।

৩) এই ব্যাটারে চিকেনের পিসগুলো দিয়ে মিশ্রিত করুন ভাল করে।

৪) এবার কড়াইতে তেল গরম করে তাতে মশলা মাখানো চিকেন দিয়ে ভাজুন। গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত ভাজুন। ভাজা হতে গেলে তুলে রাখুন।

৫) এবার একটি প্যানে ১/৪ কাপ জল, মধু, সয়া সস, রসুন পাউডার এবং তিলের তেল দিয়ে ভাল করে নাড়ুন।

৬) তাতে চিকেনের পিসগুলো দিয়ে পাঁচ মিনিটের মতো রান্না করুন।

৭) এবারে ওপরে তিল ছড়িয়ে পরিবেশন করুন।

[ of 5 - Users]
Story first published: Wednesday, June 23, 2021, 20:24 [IST]
X
Desktop Bottom Promotion