Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
Koi Macher horo gouri : ছুটির দিনে জমিয়ে খান কইয়ের হর-গৌরি, রইল রেসিপির হদিশ
অনুষ্ঠান বাড়ি হোক বা রোজকার ঘরোয়া খাওয়াদাওয়া, পাতে মাছ না পড়লে বাঙালির ভুরিভোজ সম্পূর্ণ হয় না। মৎস্য প্রিয় বাঙালির প্রাণের দোসর হল কই। তবে কই মানে শুধুই কি তেল, ঝাল অথবা সর্ষে দিয়ে সাধারণ কোনও পদ? মোটেই তা নয়। এ বার সেই সমস্ত একঘেয়েমি কাটিয়ে বানিয়ে ফেলুন একেবারে ভিন্ন স্বাদের কইয়ের পদ। তেল ঝালের ডুয়েট, অন্যদিকে তেঁতুল আর চিনির মিশ্রণ। খাবার প্লেটে টক-ঝাল-মিষ্টিতে মেতে উঠুক কই মাছের হর গৌরি। দেখে নিন রেসিপি-

কই মাছের হর-গৌরি তৈরির উপকরণ
৪-৫ পিস কই মাছ,
সর্ষে বাটা
জিরে বাটা
কাঁচা লঙ্কা বাটা
গোটা কাঁচা লঙ্কা কয়েকটা
হলুদ গুঁড়ো
রসুন বাটা
পেঁয়াজ বাটা
তেঁতুলের পাল্প
স্বাদ মতো নুন ও চিনি
পরিমাণমতো সর্ষে তেল
পরিমাণমতো জল
আরও পড়ুন: শুকনো লঙ্কা ছাড়াই গোলমরিচ দিয়ে চিকেন রান্না করুন, রইল রেসিপি
কই মাছের হর-গৌরি তৈরির পদ্ধতি
১) প্রথমে কই মাছ কেটে ভালো করে ধুয়ে নিন। হলুদ, নুন ও রসুন বাটা দিয়ে মেখে ১০ মিনিট ম্যারিনেট করে রাখুন।
২) কড়াইতে তেল গরম করে কই মাছগুলো ভালো করে ভেজে নিন।
৩) এবার মাছ ভাজার তেলেই তেল দিয়ে সর্ষে বাটা, কাঁচালঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, নুন ও অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নিন।
৪) তাতে ভাজা কই মাছগুলো দিয়ে ঢাকা দিন। কোনও অবস্থায় মাছ উল্টাবেন না। এক পিঠ ভাজা ভাজা হলে প্লেটে নামিয়ে রাখুন।
৭) আবার কড়াইতে তেল দিন, তাতে পেঁয়াজ বাটা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন ও সামান্য জল দিয়ে মশলাটা কষান।
৮) মশলা কষানো হলে তেঁতুলের পাল্প ও চিনি দিয়ে দিন। কিছুক্ষণ ফুটিয়ে নিন।
৯) এবার মাছগুলোর উল্টো পিঠ মশলা দিয়ে ঢেকে দিন। আরও কিছুক্ষণ রান্না করুন।
১০) মাছ মাখা মাখা হলে নামিয়ে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন কই মাছের হর-গৌরী।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications