Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
সবজির একঘেয়ে তরকারি আর ভাল লাগছে না? স্বাদ বদল করতে রেঁধে ফেলুন খোসা বাটা!
সবজির খোসা ছাড়িয়ে সাধারণত তা ফেলেই দেওয়া হয়। কিন্তু এই খোসা যদি সঠিকভাবে রান্না করতে পারেন, তাহলে তার স্বাদ কিন্তু সবজির তরকারির থেকেও দ্বিগুণ হবে! আজ আপনাদের জন্য রইল খোসা বাটার রেসিপি। চটজলদি বানিয়েও ফেলা যাবে, আবার স্বাদেও বদল আনবে। গরম ভাতে এই খোসা বাটা পেলে অন্য কিছুর প্রয়োজন পড়বে না। দেরি না করে ঝটপট দেখে নিন রেসিপি।
খোসা বাটার উপকরণ
পটল অথবা ঝিঙের খোসা, ২টো শুকনো লঙ্কা, কয়েকটা কাঁচা লঙ্কা কুচানো, কয়েক কোয়া রসুন, ১ চা চামচ কালো জিরে, স্বাদ অনুযায়ী চিনি ও লবণ, পরিমাণমতো সর্ষে তেল।

খোসা বাটা তৈরির পদ্ধতি
ঝিঙে বা পটলের খোসা একটু মোটা করে ছাড়িয়ে ভাল করে ধুয়ে নিন। কড়াইতে পরিমাণমতো জল নিয়ে তাতে সামান্য নুন মেশান। জল গরম হলে সবজির খোসাগুলো দিয়ে ভাপিয়ে নিন। খোসাগুলো সেদ্ধ হয়ে এলে জল থেকে তুলে ঠান্ডা করুন। তারপর মিক্সিতে মিহি করে বেটে নিন। খোসার সঙ্গেই রসুন ও কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে বেটে নিতে পারেন।
কড়াইতে সর্ষে তেল গরম করে এর মধ্যে কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিন। ফোড়ন একটু নেড়েচেড়ে নিয়ে তাতে বেটে রাখা খোসা দিয়ে দিন। সামান্য নুন এবং চিনি দিয়ে ভাল করে নাড়াচাড়া করতে থাকুন। খোসা বাটা থেকে তেল ছেড়ে এলে এবং তা ঝুরঝুরে হয়ে এলে নামিয়ে নিন। গরম গরম ভাতের সঙ্গে দারুণ খেতে লাগবে সবজির খোসা বাটা! শুধু পটল বা ঝিঙে নয়, লাউ, কুমড়োর খোসা বেটেও এই পদ তৈরি করা যায়।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications