Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
মাছের অন্য রকম পদ খেতে চান? বানিয়ে ফেলুন কাতলা মাছের বাটি চচ্চড়ি
বাঙালির ভূরিভোজ মাছ ছাড়া অসম্পূর্ণ। ধোঁয়া ওঠা গরম গরম ভাত আর মাছের কোনও পদ হলেই জমে যায় খাওয়া। কিন্তু সব সময় তেল মশলার কষানো রান্না খেতে ভাল না লাগতেই পারে। তাছাড়া, একটু হাল্কা রান্না শরীরের পক্ষে সবসময়ই ভাল। তাই এ বার ট্রাই করুন একেবারে কম মশলায় কাতলা মাছের বাটি চচ্চড়ি।
উপকরণ
কাতলা মাছ ৫-৬ পিস, রসুন কুচি, ২টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদমতো নুন, পরিমাণমতো জল, সর্ষে তেল।

রান্নার পদ্ধতি
মাছের টুকরোগুলি ভালো করে ধুয়ে নুন ও হলুদ মাখিয়ে নিন। যে বাটিতে রান্না করবেন, তাতে পেঁয়াজ কুচি, রসুন কুচি, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, স্বাদমতো নুন, সর্ষে তেল এবং পরিমাণমতো জল দিয়ে চামচের সাহায্যে নেড়েচেড়ে মিশিয়ে নিন ভালো ভাবে। তারপর এই মশলার মধ্যেই মাছের পিসগুলো দিয়ে দিন।
গ্যাস জ্বালিয়ে এই বাটিটা বসিয়ে দিন। এখন ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। ঝোল ফুটতে শুরু করলে হাতা দিয়ে হালকা করে একটু নেড়েচেড়ে দিতে হবে। এ বার ঢাকনা চাপা দিন। আঁচ কমিয়ে মিনিট দশেক রান্না হতে দিন।
দশ মিনিট পর ঢাকনা খুলে মাছগুলো উল্টে দিতে হবে। তারপর আবার ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করুন। নামানোর আগে এক চা চামচ সর্ষে তেল ছড়িয়ে নিন। এই রান্নাটা একটু মাখা মাখা হয়। শীতের দুপুরে গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে কাতলা মাছের বাটি চচ্চড়ি!
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications