Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
কাসুন্দি দিয়ে রান্না করুন কাতলা মাছ! বাচ্চা বড় সকলে চেটেপুটে খাবে
রোজ পাতে মাছ না পড়লে বাঙালির রসনাই সম্পূর্ণ হয় না। মাছের মধ্যেও বেশ জনপ্রিয় কাতলা। কোনও অনুষ্ঠান হোক বা ঘরোয়া ভুরিভোজ, কাতলার একটা পদ থাকেই। দই কাতলা, কাতলা কালিয়া, কাতলার ঝোল-ঝাল, এ ছাড়া আরও অনেক রকমভাবেই রান্না করা যায়।
তবে সবসময় কী আর চেনা স্বাদ পেতে ইচ্ছে করে, মাঝেমধ্যে স্বাদ পরিবর্তন করলে কিন্তু ভালই লাগে। এবার কাতলা মাছের একেবারে অন্য স্বাদের পদ রেঁধে ফেলুন, কাসুন্দি কাতলা। গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে এই পদ।

কাতলা কাসুন্দির উপকরণ
৫-৬ পিস কাতলা মাছ, পেঁয়াজ বাটা, আদা ও রসুন বাটা, হলুদ গুঁড়ো, লাল
লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, ৪
চা চামচ কাসুন্দি, স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণমতো সর্ষে তেল।
কাতলা কাসুন্দি বানানোর পদ্ধতি
কাতলা মাছের পিসগুলো ভালো করে ধুয়ে নুন-হলুদ মাখিয়ে রেখে দিন মিনিট
পনেরো। কড়াইতে সর্ষে তেল গরম করে মাছগুলো ভালো ভাবে ভেজে নিন। ওই
কড়াইতেই আরও কিছুটা তেল দিন। তেল গরম হলে দিয়ে দিন পেঁয়াজ বাটা।
পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে আদা ও রসুন বাটা দিয়ে ভাজুন।
আদা, রসুনের কাঁচা গন্ধ চলে গেলে হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর সামান্য জল দিয়ে মশলা কষান। মশলা থেকে তেল ছেড়ে এলে অল্প পরিমাণ জল দিন। গ্রেভি ফুটে উঠলে চেরা কাঁচা লঙ্কা আর কাসুন্দি যোগ করুন। তারপর ভেজে রাখা মাছগুলো ঝোলে দিয়ে দিন। পাঁচ মিনিট মতো কম আঁচে ঢেকে রান্না করুন। তারপর আঁচ নিভিয়ে পরিবেশন করুন কাতলা কাসুন্দি!
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications