Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
রবিবারের ভুরিভোজে বানিয়ে ফেলুন কাশ্মীরি স্টাইলে মুরগির মাংস! রইল রেসিপি
প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতি বছর লাখ লাখ পর্যটক ভিড় করেন কাশ্মীরে। যদিও কাশ্মীর শুধু সৌন্দর্যেই ভরপুর নয়, এখানকার খাবারও কিন্তু হয় লা-জবাব! এই রবিবারের মধ্যাহ্নভোজে বানিয়ে ফেলুন কাশ্মীরি স্টাইলে মুরগির মাংস। একবার খেলে মুখে লেগে থাকবে এই পদ। রইল সহজ রেসিপি।
উপকরণ
এক কেজি চিকেন, এক চামচ ঘি, আধা কাপ টক দই, আধা কাপ ময়দা, আধা কাপ দুধ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, স্বাদ অনুযায়ী লবণ, গোটা গরম মশলা, গোটা গোলমরিচ।

প্রণালী
মুরগির মাংস ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন। একটা বড় বাটিতে চিকেনের সঙ্গে টক দই, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, নুন, আদা বাটা ও রসুন বাটা মাখিয়ে ১৫-২০ মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দিন।
কড়াইতে পরিমাণমতো ঘি গরম করে গোটা গরম মশলাগুলো ফোড়ন দিন। এতে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজ লালচে হলে টমেটো কুচি এবং অল্প নুন দিয়ে দিন। টমেটো নরম হয়ে এলে ম্যারিনেট করা রাখা মাংসটা দিয়ে দিন। পরিমাণমতো নুন দিয়ে মাংসটা ভাল করে কষাতে থাকুন। ঢাকা দিয়ে রান্না করুন। মাঝেমাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করবেন।
মাংস কষাতে কষাতে তেল বেরোতে শুরু করলে এতে ময়দা মিশিয়ে দিন। আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে কড়াইতে দুধ ঢেলে মিশিয়ে দিন। এর পর মাংসটা মিনিট দশেক ঢাকা দিয়ে রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে গেলে এবং গ্রেভি ঘন হয়ে এলে নামিয়ে নিন। ভাত, পোলাও, নান, রুটি বা পরোটার সঙ্গে গরম-গরম পরিবেশন করুন কাশ্মীরি চিকেন মশলা।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications