Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
রেস্তরাঁর মতো কড়াই পনির বানিয়ে ফেলুন বাড়িতেই! রইল রেসিপির হদিশ
বাড়িতে নিরামিষ রান্না হলেই হেঁশেলে রাজত্ব করে পনির। তবে আলু দিয়ে পনিরের ঝোল অনেক সময়ে একঘেয়ে লাগে। তাই পনিরের একই ধরনের পদের বাইরে বেরিয়ে স্বাদ বদলাতে চাইলে বানাতে পারেন 'কড়াই পনির'। যদিও পেঁয়াজ রসুন থাকায় পনিরের এই পদ একেবারেই নিরামিষ নয়। রইল রেসিপি।
কড়াই পনিরের উপকরণ
২৫০ গ্রাম পনির, ১ টেবিল চামচ মাখন, ২ চা চামচ গোটা ধনে, ১ চা চামচ গোটা জিরে, আধা চা চামচ গোটা গোলমরিচ, ২-৩টে শুকনো কাশ্মীরি লঙ্কা, ১টা তেজপাতা, চেরা কাঁচালঙ্কা, ১ চা চামচ কসুরি মেথি, একটা পেঁয়াজ, ক্যাপসিকামের স্লাইস, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ফ্রেশ ক্রিম, গরম মশলা গুঁড়ো, ধনেপাতা কুচি, স্বাদমতো নুন।

কড়াই পনির রান্নার পদ্ধতি
পনির কিউব করে কেটে নিন। পেঁয়াজ কিউব করে কেটে এক একটা পাপড়ি ছাড়িয়ে রাখবেন। কড়াই গরম করে শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে এবং গোটা গোলমরিচ একটু নেড়েচেড়ে ভেজে নিন। তারপর তা ঠান্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। তেল ছাড়া শুকনো কড়াইতে মশলাগুলো নাড়াচাড়া করবেন।
এ বার ওই কড়াইতেই মাখন গরম করে তেজপাতা, কাঁচা লঙ্কা, কসৌরি মেথি দিয়ে ভাজুন। সুগন্ধ বেরোলে তার মধ্যে দিন পেঁয়াজ কুচি, টমেটো কুচি আর স্লাইস করে কাটা ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকাম ভাজা হলে আদা বাটা, রসুন বাটা দিয়ে দিন। খানিকক্ষণ নাড়াচাড়া করার পর আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাবে। তখন লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন আর জিরে-ধনে-গোলমরিচের গুঁড়ো দিয়ে দিন এতে। অল্প জল দিয়ে মশলা কষাতে থাকুন।
শীতের রাতে রুটি কিংবা পরোটার সঙ্গে বানিয়ে নিন পনির পসন্দা, রইল প্রণালী
কষাতে কষাতে মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এক কাপ জল দিয়ে ফোটান। গ্রেভি ঘন হয়ে এলে পনির আর ফ্রেশ ক্রিম মিশিয়ে দিন। ঢাকা দিয়ে মিনিট পাঁচেক রান্না করুন। সবশেষে গরম মশলার গুঁড়ো আর ধনে পাতা কুচি ছড়িয়ে ভালো ভাবে মিশিয়ে নিন। নান, রুটি বা পরোটার সঙ্গে গরম গরম পরিবেশন করুন কড়াই পনির।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications