Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
ডিনারে রেঁধে ফেলুন সুস্বাদু কড়াই মাশরুম, রইল রেসিপি
মাশরুম খেতে যেমন সুস্বাদু, তেমনই স্বাস্থ্যের জন্যও উপকারী। ডায়াবেটিস, কোলেস্টেরল নিয়ন্ত্রণে এর জুড়ি মেলা ভার। হার্ট ভালো রাখতেও সাহায্য করে। এ ছাড়া, ভিটামিন ডি-এর ঘাটতি পূরণে মাশরুমের যথেষ্ট ভূমিকা রয়েছে।
মাশরুমকে ঠিকমতো রান্না করা গেলে চিকেন, মটনকেও হার মানাবে! আজ আপনাদের জন্য রইল কড়াই মাশরুমের রেসিপি। মাছ-মাংস ছেড়ে একবার বানিয়ে দেখতেই পারেন এই পদ।

মাশরুম রেসিপি উপকরণ
২৫০ গ্রাম মাশরুম, ক্যাপসিকাম, টমেটো পিউরি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, কসৌরি মেথি, গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, গোটা গোলমরিচ, ১টা জয়িত্রী, হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন, রান্নার জন্য সাদা তেল, ফ্রেশ ক্রিম, গরম মশলা গুঁড়ো।
মাশরুম রেসিপি রান্নার পদ্ধতি
শুকনো কড়াইতে গোটা গরম মশলা, জয়িত্রী, গোটা জিরে, গোটা ধনে, গোটা গোলমরিচ, শুকনো লঙ্কা একসঙ্গে ভেজে নিন। সুন্দর গন্ধ বেরোলে নামিয়ে নেবেন। তারপর ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারে গুঁড়ো করে নিন।
মাশরুম ভালো করে ধুয়ে জল ঝরিয়ে ছোটো ছোটো করে কেটে নিন। ক্যাপসিকামও ছোটো ছোটো করে কেটে নিন। ক়ডাইতে তেল গরম করে প্রথমে মাশরুম ভেজে নিন। বাদামী রঙের হয়ে এলে তুলে রাখুন। ওই কড়াইতেই আরও একটু তেল দিয়ে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজের রং হালকা বাদামী হয়ে এলে আদা বাটা, রসুন বাটা দিয়ে ফের ভাজতে থাকুন। আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে টমেটো পিউরি দিয়ে দিন। কষাতে থাকুন ভালো করে।
এ বার ক্যাপসিকাম দিয়ে মিনিট পাঁচেক ভেজে নিন। তারপর ভাজা মশলার গুঁড়ো, নুন আর সামান্য জল দিয়ে মশলা কষাতে থাকুন। মশলা থেকে তেল ছেড়ে এলে আগে থেকে ভেজে রাখা মাশরুম দিয়ে দিন। মশলার সঙ্গে ভালো ভাবে মিশিয়ে ঢাকনা চাপা দিন কিছুক্ষণের জন্য। রান্না প্রায় হয়ে এলে কসৌরি মেথি ও গরম মশলা গুঁড়ো মিশিয়ে দিন এতে। সবশেষে ফ্রেশ ক্রিম ছড়িয়ে নামিয়ে নিন। গরম গরম পরিবেশন করুন কড়াই মাশরুম!
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications