মাত্র কয়েকটি উপকরণ দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু কাঁঠালের পায়েস, রইল রেসিপি

Posted By:

বাঙালির যে কোনও উৎসব কিংবা শুভ অনুষ্ঠানে একটা পদ বাঁধা, তা হল পায়েস। পুজো পার্বণ, জন্মদিন, অন্নপ্রাশন, বিয়ে...মেনুতে পায়েস থাকবেই থাকবে। আমরা সাধারণত চাল আর সিমাই-এর পায়েসই খেয়ে থাকি। এছাড়াও, বিভিন্ন ফল ও সবজি দিয়েও পায়েস তৈরি করা যায়। তবে কাঁঠালের পায়েস খেয়েছেন কি? যদি না খেয়ে থাকেন তাহলে একবার ট্রাই করে দেখতে পারেন।

Jackfruit Kheer Recipe

কাঁঠালের পায়েস তৈরির উপকরণ

৫০০ গ্রাম কাঁঠালের পেস্ট

চিনি স্বাদমতো

৫০০ এমএল দুধ

এক টেবিল চামচ কিশমিশ

এক মুঠো চাল

তিন-চারটে ছোটো এলাচ

আরও পড়ুন : চালের পায়েস রান্নার সহজ রেসিপি দেখে নিন

কাঁঠালের পায়েস তৈরির পদ্ধতি

১) প্রথমে কাঁঠালের বীজগুলো বার করে মিক্সিতে পেস্ট করে নিন ভাল করে।

২) চাল দুই-তিন ঘণ্টা ভিজিয়ে রাখুন। তারপর জল ঝরিয়ে বেটে নিন।

৩) কড়াইতে কিছুটা জল দিয়ে চালের গুঁড়ো গুলে নিন ভাল করে। তারপর গ্যাসে কড়াইটি বসিয়ে এই মিশ্রণটি অনবরত নাড়তে থাকুন।

৪) এবার এতে এলাচ ও কাঁঠালের পাল্প দিয়ে নাড়তে থাকুন। মিশ্রণটি ফুটে উঠলে তাতে দুধ ঢেলে মিশিয়ে নিন।

৫) তারপর চিনি দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে ঢাকা দিয়ে দিন। দুই মিনিট পর ঢাকা খুলে আবার নাড়তে থাকুন। ফুটে ফুটে পায়েস অনেকটাই কমে আসবে। ক্রমাগত নাড়তে থাকুন।

৬) বেশ কিছু ক্ষণ পর পায়েস একটু থকথকে হয়ে যাবে। তখন গ্যাস বন্ধ করে নামিয়ে নিন।

৭) পায়েস ঠান্ডা হয়ে এলে কিছুক্ষণের জন্য ফ্রিজে রাখুন।

৮) তারপর কাঁচের বাটিতে কিছুটা পায়েস তুলে উপর থেকে ড্রাই ফ্রুটস ও চেরি কুচি করে ছড়িয়ে পরিবেশন করুন।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion