Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
পালক চিকেন রেসিপি
Cookery
oi-Shreshtha
Posted By: Shreshtha
মুরগীর মাংস এমন একটা উপকরণ যা প্রায় সমস্ত আমিষাশীরাই পছন্দ করেন। আর তাতে যদি পালং শাকের ছোঁয়া থাকে তাহলে তো স্বাদের পাশাপাশি স্বাস্থ্যকর হবে।
আজকে আমরা বানানো শেখাব পালক চিকেন। পালং শাকে আয়রনের পাশাপাশি ভিটামিন কে রয়েছে। যা গর্ভবতী মহিলাদের জন্য খুব ভাল।

আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন এই পালক চিকেন রেসিপিটি।
উপকরণ
- মুরগীর মাংস - ১ কেজি
- পালং শাক - ১ আঁটি
- পেঁয়াজ - ১ টি (কুচনো)
- রসুন - ৪ কোয়া
- রান্নার তেল - ২ টেবিল চামচ
- হলুদ গুঁড়ো - ১ চা চামচ
- লঙ্কাগুঁড়ো - ১ চা চামচ
- জিরে গুঁড়ো - ১ চা চামচ
- ধনে গুঁড়ো - ১ চা চামচ
- গরমমশলা গুঁড়ো - ১ চা চামচ
- নুন স্বাদমতো
প্রণালী
- মাংস ভাল করে ধুয়ে পরিস্কার করে নিন।
- পালং শাক ভাল করে ধুয়ে পরিস্কার করে নিন। ধোয়া হয়ে গেলে জল ঝরিয়ে রেখে দিন।
- পেঁয়াজ ও রসুন ভাল করে কুচিয়ে নিয়ে তেলে সোনালি হওয়া পর্যন্ত ভাজুন।
- গরম মশলা বাদে সমস্ত শুকনো গুঁড়ো মশলাগুলি পেঁয়াজের মিশ্রণে দিয়ে ২-৩ মিনিট ভাল করে ভাজুন।
- এতে ১ কাপ জল দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
- মশলাটা ভাল করে তৈরি হয়ে গেলে তাতে মাংসটা দিয়ে দিন। এবার ঢাকা দিয়ে মাংসটা রান্না করুন যতক্ষণ না সিদ্ধ হচ্ছে।
- মাংস সিদ্ধ হয়ে এলে তাতে পালং শাক দিয়ে দিন।
- পালং শাক সিদ্ধ হয়ে গেলে গরমমশলা ছড়িয়ে ১ মিনিট ফোটান।
- গরম গরম পালক চিকেনে ঘি দিয়ে পরিবেশন করুন।
Comments
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
[ of 5 - Users]
Read more about: cookery chicken non veg indian recipes রান্নাবান্না মুরগীর মাংস আমিষ ভারতীয় প্রণালী
English summary
Iron Rich Chicken Recipe With Spinach
Story first published: Tuesday, March 24, 2015, 15:12 [IST]
Other articles published on Mar 24, 2015



Click it and Unblock the Notifications