Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
ইন্দো-চাইনিস গার্লিক চিকেন রেসিপি
চাইনিস খাবারে মশলার ব্যবহার অত্যন্ত কম। তাই চাইনিস খাবার খেলে খুব একটা গুরুপাক হওয়ার সম্ভাবনা নেই। অথচ স্বাদে সেরা। কারণ ভারতে যে চাইনিস খাবার পাওয়া যায় তাতে ভারতীয় ছোঁয়া রয়েছে। আর আমিষ চাইনিস ডিসের মধ্যে গার্লিক চিলি চিকেন অত্যন্ত জনপ্রিয়। তাহলে আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন ইন্দো-চাইনিস গার্লিক চিকেন।
পরিবেশন - ৩ জনের জন্য
প্রস্তুতির সময় - ২০ মিনিট
রান্নার সময় - ৩০ মিনিট

উপকরণ
মুরগীর মাংস - ৫০০ গ্রাম
লেবুর রস - ১ টেবিল চামচ
গোল মরিচ - ২ চা চামচ
চিলি ফ্লেকস - ১ চা চামচ
চিলি গার্লিক পেস্ট - ১ টেবিল চামচ
কর্নফ্লাওয়ার - ২ টেবিল চামচ
ডিমের সাদা অংশ - ১ টি
রসুন বাটা - ৩ টেবিল চামচ
আদা বাটা - ১ চা চামচ
পেঁয়াজ - ১/২ কাপ (কুচনো)
নুন - স্বাদমতো
সয়া সস - ২ টেবিল চামচ
টমেটো সস - ১/৩ কাপ
তেল - ১ টেবিল চামচ
চিনি - ১ চা চামচ
তেল - ছাঁকা তেলে ভাজার জন্য
প্রণালী
১) জল দিয়ে ভাল করে ধুয়ে মাংসের টুকরোগুলি পরিস্কার করে নিন।
২) লেবুর রস দিয়ে মাংসের টুকরোগুলি ম্যারিনেট করে নিন। তাতে থেঁতো করা গোলমরিচ এবং ডিমের সাদা অংশ এবং কর্ণফ্লাওয়ার মেখে নিন। ২০ মিনিট এইভাবে ম্যারিনেট করে রেখে দিন।
৩) এবার ছাঁকা তেলে মাংসের টুকরোগুলি দিয়ে ভাল করে ভেজে নিন। রং যেন সোনালি হয়।
৪) প্যানে ১ টেবিল চামচ তেল গরম করুন।
৫) আদা ও রসুন বাটা তেলে দিয়ে ভাল করে ভাজাভাজা করে নিন। এতে পেঁয়াজকুচি দিয়ে ৩-৪ মিনিট ভেজে নিন।
৬) এতে চিলি গার্লিক পেস্ট, চিলি ফ্লেক্স, সয়া সস, টমেটো সস, চিনি ও এক কাপ জল দিয়ে দিন। ভাল করে নাড়াচাড়া করে মেশান। এই মিশ্রণটাকে ফুটতে দিন।
৭) ফুটে উঠলে তাতে ভাজা মাংসের টুকরোগুলি দিয়ে দিন। স্বাদমতো নুন দিয়ে মিলিয়ে নিন।
৮) এক বাটি জলে ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার মিশিয়ে প্যানের মধ্যে দিয়ে দিন।
৯) মাংসের ঝোল গাঢ় হয়ে এলে আঁচ বন্ধ করে দিন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications