Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
ভারতীয় কায়দায় টমেটো পাস্তা
Cookery
oi-Shreshtha
Posted By: Shreshtha

আজ আমরা ভারতীয় পদ্ধতিতে পাস্তা বানানো শেখাব যাতে সকলেই চেটেপুটে খেতে পারেন এই পাস্তা। তাহলে চলুন ঝটপট শিখে নিন ভারতীয় কায়েদার টমেটো পাস্তা।
পরিবেশন - ৩ জনের জন্য
প্রস্তুতির সময় - ৩০ মিনিট
রান্নার সময় - ১৫ মিনিট
উপকরণ
- পাস্তা - ৩ কাপ
- পেঁয়াজ - ১ টি (কুচনো)
- গাজর - ১ টি মাঝারি (স্লাইস করে সিদ্ধ করা)
- টমেটো - ২টি
- রসুন - ৪-৫ টি
- কাঁচা লঙ্কা - ১-২ টি
- কারি পাউডার - ১ চা চামচ
- টমেটো সস - ১ টেবিল চামচ
- নুন স্বাদ মতো
- ২ চা চামচ তেল
- ধনেপাতা - ১ টেবিল চামচ কুচনো
- কোড়ানো চিজ - ১/২ কাপ
প্রণালী
- টমেটো গরম জলে হাল্কা সিদ্ধ করে খোসা ছাড়িয়ে কুচিয়ে নিন।
- নুন ও তেল দিয়ে পাস্তা সিদ্ধ করে নিন। খেয়াল রাখবেন যেন পাস্তা গলে না যায়।
- একটি পাত্রে তেল গরম করুন। তেল গরম হলে তাতে পেঁয়াজ, সিদ্ধ গাজর দিয়ে ভাজুন।
- এরই মাঝে, টমেটো, রসুন, লঙ্কা একসঙ্গে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পিসে একটা পেস্ট তৈরি করুন।
- পাত্রের গাজর, পেঁয়াজের মিশ্রণে এই পেস্টটি দিয়ে দিন। কিছুক্ষণ রান্না করুন।
- এতে কারি পাউডার, নুন, ও টমেটো সস দিয়ে দিন। কয়েক মিনিট রান্না করুন।
- এবার এর মধ্যে পাস্তা দিয়ে ভাল করে টস করে নিন।
- হয়ে গেলে ধনেপাতা ছড়িয়ে নামিয়ে নিন।
- গরম পাস্তার উপর কোড়ানো চিজ দিয়ে পরিবেশন করুন।
Comments
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
[ of 5 - Users]
English summary
Indian Style: Tomato Pasta Recipe
Story first published: Monday, December 8, 2014, 17:18 [IST]
Other articles published on Dec 8, 2014



Click it and Unblock the Notifications