Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
জর্দা পোলাও দিয়েই করুন মিষ্টিমুখ, রইল রেসিপি
Zarda Pulao Recipe in Bengali: শীতের মরশুমে খাওয়াদাওয়া লেগেই থাকে। ভরপেট ভোজনের পর শেষ পাতে একটু মিষ্টি কিছু না হলে যেন খাওয়াটাই অসম্পূর্ণ থেকে যায়। তবে মিষ্টি আনার জন্য দোকানে যাওয়ার প্রয়োজন নেই। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই বানিয়ে ফেলতে পারেন জর্দা পোলাও। রইল রেসিপি।
জর্দা পোলাওয়ের উপকরণ
এক কাপ গোবিন্দভোগ চাল, হলুদ ফুড কালার সামান্য, ঘি পরিমাণমতো, কয়েকটা এলাচ ও লবঙ্গ, দারুচিনি, ২টো তেজপাতা, স্বাদ অনুযায়ী চিনি, ১০-১২টা কাজুবাদাম, কিশমিশ এক মুঠো, আমন্ড কুচি।

জর্দা পোলাও রান্নার পদ্ধতি
চাল ভালো করে ধুয়ে আধ ঘণ্টা ভিজিয়ে রাখুন। এ বার জল গরম করে তাতে সামান্য ফুড কালার মিশিয়ে চাল সিদ্ধ করতে বসান। তবে খেয়াল রাখবেন চাল যেন বেশি সিদ্ধ না হয়ে যায়। ৮০ শতাংশ সেদ্ধ করে জল ঝরিয়ে নিন।
অতিথিকে মিষ্টিমুখ করান কমলালেবুর বরফি দিয়ে, রইল রেসিপি
এ বার একটি ননস্টিক কড়াইতে ঘি গরম করে দারুচিনি, লবঙ্গ, এলাচ, তেজপাতা ফোড়ন দিয়ে নাড়াচাড়া করুন। ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোতে শুরু করে তাতে চিনি দিয়ে দিন। আবার নাড়াচাড়া করতে থাকুন। চিনি গলে গেলে সিদ্ধ করে রাখা চাল কড়াইতে দিয়ে মিশিয়ে নিন ভালো ভাবে। অল্প আঁচে মিনিট দশেক রান্না করুন। সমানে নাড়তে থাকবেন। তার পর কাজুবাদাম, কিশমিশ এবং আমন্ড কুচি মিশিয়ে নিন। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করুন। ভাত ঝরঝরে হয়ে গেলে নামিয়ে নিন। আপনি চাইলে বাসমতি চাল দিয়েও এই পোলাও বানাতে পারেন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications