মাংসে অরুচি? স্বাদ বদলাতে বানাতে পারেন সবজির তন্দুরি

Posted By:

Tandoori Vegetables Recipe in Bengali: তন্দুরি চিকেন তো আমরা প্রায়ই খেয়ে থাকি। কিন্তু কখনও তন্দুরি সবজি খেয়েছেন কি? শীতের নানা রকম সব্জি শিকে গেঁথে তন্দুর করে খেতে মন্দ লাগে না। এর জন্য রেস্তোরাঁয় যাওয়ার প্রয়োজন নেই। বাড়িতেই হরেক রকমের সবজি দিয়ে খুব সহজেই বানানো যায়। দেখে নিন কী ভাবে তৈরি করবেন তন্দুরি সবজি।

তন্দুরি সবজির উপকরণ

একটা ফুলকপি, ২টো গাজর, একটা বড় সাইজের ক্যাপসিকাম, কয়েকটা মাশরুম, তন্দুরি মশলা, ছাতু পরিমাণমতো, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, ২০০ গ্রাম টক দই, জোয়ান, স্বাদমতো নুন ও চিনি, লঙ্কা গুঁড়ো, সর্ষে তেল।

tandoori vegetables recipe

তন্দুরি সবজি তৈরির পদ্ধতি

সবজিগুলো ডুমো ডুমো করে কেটে ধুয়ে রাখুন। একটা বাটিতে টক দই, অল্প পেঁয়াজ বাটা, একটু রসুন ও আদা বাটা, জোয়ান সামান্য, দুই চামচ তন্দুরি মশলা, এক চামচ লঙ্কা গুঁড়ো, নুন, চিনি নিয়ে ভালো করে মিশিয়ে নিন। দই যেন দলা পাকিয়ে না থাকে। মিশ্রণটা ভালো ভাবে ফেটিয়ে একেবারে মসৃণ পেস্ট তৈরি করুন। এতে অল্প সর্ষে তেলও মিশিয়ে নিন।

তন্দুরি চিকেন নয়, এবার সকলকে তাক লাগিয়ে দিন তন্দুরি আলু বানিয়ে!

এ বার এই মশলার মিশ্রণে সবজিগুলো মাখিয়ে এক ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। ঘণ্টা খানেক পর সবজির মধ্যে ৩-৪ চামচ ছাতু দিয়ে মাখিয়ে নিন। মশলা মাখানো সবজিগুলো এক এক করে শিকে গেঁথে নিন। তারপর গ্যাস জ্বালিয়ে ঝলসে নিলেই তৈরি হয়ে যাবে তন্দুরি সবজি। এর উপরে লেবুর রস আর চাটমশলা ছড়িয়ে পরিবেশন করুন।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion