এই শীতে বানিয়ে ফেলুন খেজুর গুড়ের হালুয়া, রইল রেসিপি

Posted By:

Jaggery Halwa Recipe: মিষ্টি জাতীয় খাবারের মধ্যে হালুয়ার তুলনা নেই। সকালের জলখাবারে হোক কিংবা বিকেলের টিফিনে, হালুয়া যে কোনও সময়েই হিট। বাড়ির খুদেরাও পাতে হালুয়া পেলে বেশ খুশি হয়। চটজলদি বানিয়েও ফেলা যায়। তবে সব সময়ে একই স্বাদের খাবার খেতে খেতে একঘেয়েমি চলে আসে। তাই হালুয়ার নতুন ধরনের স্বাদ পেতে চাইলে এই শীতে বানাতে পারেন খেজুর গুড়ের হালুয়া। দেখে নিন রেসিপি।

গুড়ের হালুয়ার উপকরণ

হাফ লিটার দুধ, ১ কাপ সুজি, ১ কাপ আটা, কাজুবাদাম ও কিশমিশ, খেজুর গুড়ের পাটালি, তেজপাতা, কয়েকটা ছোটো এলাচ, দুই চামচ ঘি।

halwa recipe

গুড়ের হালুয়া রান্নার পদ্ধতি

দুধ জ্বাল দিতে বসান। ফুটে ফুটে অর্ধেক হয়ে এলে নামিয়ে নিন। শুকনো কড়াইতে সুজি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে তুলে রাখুন। তার পর ওই কড়াইতেই আটা দিয়ে কয়েক মিনিট ভেজে নিয়ে তুলে নিন।

হালুয়া খেতে মন চাইছে? চটজলদি বানিয়ে ফেলুন সুস্বাদু কাশ্মীরি হালুয়া, রইল রেসিপি

কড়াইতে ঘি গরম করে তেজপাতা একটু ভেজে নিন। তার পর আটা এবং সুজি দিয়ে নেড়েচেড়ে ভেজে নিন। হালকা বাদামী রঙ হয়ে এলে জ্বাল দিয়ে রাখা দুধটা ঢেলে দিন। এর সঙ্গে পাটালি গুড়ও দিয়ে দেবেন। সমানে নাড়তে থাকুন। গুড় গলে গিয়ে হালুয়া একেবারে ঘন হয়ে এলে এলাচ থেঁতো করে ছড়িয়ে দিন। কাজুবাদাম, কিশমিশও দিয়ে দেবেন এই সময়। কয়েক সেকেন্ড নেড়েচেড়ে নামিয়ে নিন। ব্যস তৈরি আপনার গুড়ের হালুয়া!

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion