Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
Makar Sankranti 2023: পৌষ পার্বণে বাড়িতে তৈরি করুন জিভে জল আনা মালপোয়া, রইল প্রণালী
পৌষ মাস এলেই মনে পড়ে যায় পিঠে-পুলির স্বাদ। এই মাসের শেষেই উদযাপিত হয় বাঙালির অন্যতম উৎসব পৌষ-পার্বণ বা পৌষ-সংক্রান্তি। এ দিন বাঙালির হেঁশেলে নানা রকমারি পিঠে-পুলির আয়োজন হয়ে থাকে। পাটিসাপ্টা, গোকুল পিঠে, দুধ পুলি, নলেন গুড়ের পায়েস, ইত্যাদি। এই সব রকমারি পিঠের তালিকায় মালপোয়াই বা বাদ যায় কেন? হাতে গোনা মাত্র কয়েকটি উপকরণ দিয়েই এই পৌষ সংক্রান্তিতে বানিয়ে ফেলুন মালপোয়া।

মালপোয়া তৈরির উপকরণ
দুই কাপ ময়দা
এক কাপ সুজি
এক কাপ দুধ
ঘি ও সাদা তেল পরিমাণ মতো
পরিমাণমতো চিনি
অল্প মৌরি
কয়েকটা ছোটো এলাচ
আরও পড়ুন: পৌষ পার্বণে বাড়িতে বানিয়ে ফেলুন এই ৮ ধরনের পিঠেপুলি, রইল রেসিপি
মালপোয়া তৈরির পদ্ধতি
১) একটি বড় বাটিতে ময়দা, সুজি, মৌরি ও চিনি ভাল করে মিশিয়ে নিন।
২) এই মিশ্রণে কাঁচা দুধ দিয়ে ভাল করে মিশিয়ে নিন। ঘন ব্যাটার তৈরি করুন।
৩) কড়াইতে পরিমাণ মতো জল দিন। তাতে পরিমাণমতো চিনি দিয়ে চিনির সিরা তৈরি করে নিন। সিরার মধ্যে কয়েকটা এলাচও দিতে পারেন।
৪) এবার ফ্রাইং প্যান বা তাওয়ায় সাদা তেল ও ঘি একসঙ্গে দিয়ে গরম করুন।
৫) মালপোয়ার ব্যাটার থেকে পরিমাণমতো নিয়ে গরম তেলের মধ্যে গোল গোল করে ছাড়তে থাকুন। বাড়িতে গোল বা ডাবু হাতা থাকলে মালপোয়া তৈরি আরও ভালো হবে।
৬) মালপোয়ার দুই পিঠ বাদামি রং করে ভেজে নিন। গরম মালপোয়াগুলি চিনির রসে ফেলে দিন।
৭) মালপোয়ার মধ্যে ভালো ভাবে রস ঢুকে নরম হয়ে এলে রস থেকে তুলে পরিবেশন করুন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications