বিনা নোটিশে বাড়িতে অতিথি এসে পড়েছে? চটজলদি বানিয়ে ফেলুন মধু-সর্ষে দিয়ে চিকেন!

Posted By:

অফিস থেকে বাড়ি ফিরে ক্লান্ত শরীরে মোটেই রাঁধতে ইচ্ছে করে না কারও। তখন মনে হয় দোকান থেকে খাবার কিনে নিই। কিন্তু রোজ রোজ তো আর বাইরের খাবার চলে না। তাই এমন কিছু বানানোর চেষ্টা করুন যেটা চটজলদি তৈরি হয়ে যাবে, আর খেতেও অত্যন্ত সুস্বাদু হবে।

চিকেন রান্না হতে এমনিতেই বেশি সময় লাগে না। অফিস থেকে তাড়াতাড়ি কিছু খাবার বানাতে চাইলে চিকেনের এই পদটি ট্রাই করতে পারেন। তাছাড়া, বাড়িতে হঠাৎ কোনও অতিথি এসে পড়লেও তাড়াহুড়োয় বানিয়ে ফেলতে পারেন হানি মাস্টার্ড চিকেন। দেখে নিন কী ভাবে বানাবেন-

Honey Mustard Chicken Recipe

উপকরণ

এক কেজি মুরগির মাংস

আধ কাপ মধু

আধ কাপ সাদা ও কালো সর্ষে বাটা

দুই চামচ কর্নস্টার্চ

গোলমরিচ গুঁড়ো

ধনে পাতা কুচি

তিল

পরিমাণমতো সাদা তেল

স্বাদ মতো নুন

তৈরির পদ্ধতি

১) চিকেন ভালো করে ধুয়ে নিন। একটা পাত্রে কর্নস্টার্চ জলে গুলে রাখুন।

২) কড়াইতে তেল গরম করে দিয়ে দিন মুরগির মাংস, নুন এবং গোলমরিচ গুঁড়ো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করুন মাংসটা। খেয়াল রাখবেন মাংস যাতে ভালো করে সেদ্ধ হয়।

৩) একটি পাত্রে মধু এবং সর্ষে বাটা ভালো করে মিশিয়ে একটা সস মতো বানিয়ে নিন। যদি বেশি ঝাল লাগে তাহলে আরও একটু মধু যোগ করে দেবেন। আর বেশি মিষ্টি হলে একটু সর্ষে বাটা দিয়ে দেবেন। মধু আর সর্ষে দুটো সমান সমান হতে হবে।

৪) এবার মধু আর সর্ষের মিশ্রণ মাংসের মধ্যে ঢেলে দিন। মাংসের সঙ্গে সস ভালো করে মিশিয়ে দেবেন। করুন।

৫) কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আগে থেকে গুলে রাখা কর্নস্টার্চ দিয়ে দিন। এতে গ্রেভি ঘন হবে। আরও একটু নেড়েচেড়ে গ্যাস বন্ধ করে দিন।

৬) এর উপরে তিল আর ধনে পাতা কুচি ছড়িয়ে দিতে পারেন। ব্যস, তাহলেই তৈরি হয়ে যাবে হানি মাস্টার্ড চিকেন!

[ of 5 - Users]
Story first published: Thursday, January 12, 2023, 22:07 [IST]
X
Desktop Bottom Promotion