এই গরমে অতিরিক্ত তেল-ঝাল না খেয়ে, রইল দুর্দান্ত স্বাদের চিকেন স্টু এর রেসিপি

Posted By: Bhagysree Sarkar

বেশ কয়েকদিন ধরেই বৃষ্টির নাম নেই। রাতের দিকে ১-২ ডিগ্রি কম হলেও দিনের বেলা অসহ্যকর গরম। এই গরমে কিছুই যেন খেতে ইচ্ছা করে না। চিকিৎসকরা এই সময় তেল-ঝোল জাতীয় খাবার খাওয়া এড়িয়ে যেতে বলছেন। খাদ্য তালিকায় হালকা খাবার ও প্রচুর স্যালাড রাখা বাধ্যতামূলক।

কিন্তু সপ্তাহে একদিনও যদি বাড়িতে চিকেন না রান্না হয়, তবে মুখ ফুলিয়ে বসে থাকবে বাড়ির খুদে সদস্যটি। তাই তার স্বাস্থ্যের কথা মাথায় রেখে বেশি তেল-ঘি ব্যবহার না করেই বাড়িতে বানিয়ে নিন অতি পরিচিত চিকেন স্ট্যু।

chicken stew

এই পদটি অত্যন্ত স্বাস্থ্যকর এবং এর পুষ্টিগুণও অনেক বেশি। গরমে বাজারে যে সবজিই পাচ্ছেন তা দিয়েই বানিয়ে ফেলুন চিকেন স্ট্যু। স্বাস্থ্যরক্ষাও হল, আবার স্বাদের সঙ্গেও কোনওরকম আপসও করতে হবে না। রইল রেসিপি-

কী কী লাগবে-

  • মুরগির মাংস: ৫০০ গ্রাম
  • পেঁয়াজ: ২টি
  • আদা: এক টুকরো
  • রসুন: ৩-৪ টি কোয়া
  • গাজর: ১টি
  • আলু: ২টি
  • পেঁপে: ১টি
  • কাঁচা লঙ্কা: ২টি
  • গোটা গোলমরিচ: ১ টেবিল চামচ
  • তেজ পাতা: ২-৩টি
  • নুন: স্বাদ মতো
  • হলুদ গুঁড়ো: এক চিমটে
  • এলাচ: ৩-৪টি
  • লবঙ্গ: ২-৩টি
  • দারচিনি: ১ টুকরো

জামাই ষষ্ঠীর স্পেশাল লাঞ্চে পরিবেশন করুন নিজের হাতে বানানো ফিরনি, রইল রেসিপি

কীভাবে বানাবেন-

  • প্রথমে মুরগির মাংস ভাল করে ধুয়ে কেটে রাখুন।
  • এরপর সব সবজি ডুমো ডুমো করে কেটে নিন। প্রেশার কুকারে এক চামচ তেল গরম করুন। তাতে গোটা গোলমরিচ, তেজ পাতা, লবঙ্গ, এলাচ ও দারুচিনি ফোড়ন দিন।
  • এরপর তাতে দিয়ে দিন আদা বাটা, রসুন বাটা ও গোটা কাঁচা লঙ্কা। কিছু সময় পর্যন্ত নাড়তে থাকুন।
  • এবার দিয়ে দিন পেঁয়াজ কুচি। পেঁয়াজে হালকা সোনালি রং ধরলে একে একে মুরগির মাংস ও সবজির টুকরোগুলো দিয়ে দিন।
  • সঙ্গেই নুন ও চিনি দিয়ে হালকা নাড়াচাড়া করুন। একটু অপেক্ষা করুন, এবার ভাল করে নেড়ে জল দিন। ততটাই জল দেবেন, যাতে জলে সমস্ত সবজি ও মাংসের টুকরোগুলো ডুবে থাকে।
  • এই পর্যায়ে প্রেসার কুকারে তিনটি সিটি বাজা অবধি অপেক্ষা করুন। হয়ে গেলে গ্যাস বন্ধ করে দিন। তৈরি আপনার সুস্বাদু চিকেন স্টু, রাতের ডিনারে পরিবেশন করুন এই খাবার। স্বাদ তো বটেই, পুষ্টিকরও এই রেসিপি।
[ of 5 - Users]
Story first published: Thursday, May 30, 2024, 18:30 [IST]
X
Desktop Bottom Promotion