ছোটদের জন্য পুষ্টিকর ও সুস্বাদু ক্যারট টমেটো স্যুপ

Posted By:
ছোটদের জন্য পুষ্টিকর ও সুস্বাদু ক্যারট টমেটো স্যুপ
অনেকসময় ছোটদের সন্ধ্যাবেলা খিদে পেলে মা ভেবে কুল কিনারা পান না এই সময় কী খেতে দেবেন সন্তানকে, কারণ এখন ভারী কিছু খেলে আর রাতে খেতে পারবে না সে। এদিকে সন্ধ্যেবেলায় এমন কিছু খাওয়ানো উচিত যা হাল্কা ও পুষ্টিকরও বটে। আর বানাতে বেশি ঝামেলাও হবে না। আর এই সমস্যার সমাধান হল ক্যারট-টমেটো স্যুপ।

স্যুপ এমন একটা জিনিস প্রায় সব বাচ্চাদেরই ভাললাগে। আর এই স্যুপের আড়ালেই বাচ্চাদের ভাল না লাগা সবজিও মা খাইয়ে দিতে পারেন অনায়াসে। তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক কীভাবে ছোটদের জন্য বানাবেন পুষ্টিকর ও সুস্বাদু ক্যারট টমেটো স্যুপ

পরিবেশন - ৩ জনের জন্য
প্রস্তুতির সময় - ১০ মিনিট
রান্নার সময় - ২০ মিনিট

উপকরণ

  • গাজর - বড় ২টি (খোসা ছাড়িয়ে বড় করে টুকরো কাটা)
  • টমেটো - ২টি (টুকরো করা)
  • জিরে গুঁড়ো - ১ চা চামচ
  • নুন - স্বাদ অনুযায়ী
  • গোলমরিচ - ১/২ চা চামচ=
  • মাখন বা মার্জারিন - ৩৫ গ্রাম
  • ধনেপাতা - ২ টেবিল চামচ কুচনো
  • ক্রিম বা গ্রীক ইয়গার্ট , সাজানোর জন্য

প্রণালী

  • আধ কাপ জল দিন প্রেসার কুকারে। এতে টমেটো এবং গাজর একসঙ্গে দিয়ে দিন।
  • প্রেসার কুকারে ২টো হুইশল পড়া পর্যন্ত অপেক্ষা করুন।
  • এবার প্রেসার কুকার খুলে দিন।
  • গাজর ও টমেটো একটি বাটিতে নিন। তাতে ২ কাপ জল দিন, নুন ও গোলমরিচ দিন, জিরে গুঁড়ো দিনআর একটি ধনে পাতা দিন।
  • এবার একটি হ্যান্ড ব্লেন্ডারের সাহায্যে মসৃণ করে বেটে নিন।
  • একটি সস প্যানে প্রথমে মাখন দিন।
  • মাখন গলে গেলে তাতে এই পুরো মিশ্রণটা দিয়ে দিন।
  • মিশ্রণটি ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করুন।
  • ভাল করে ফুটে গেলে নামিয়ে ক্রিম বা গ্রীক ইয়গার্ট এবং ধনেপাতা কুচি দিয়ে পরিবেশন করুন।

গুরুত্বপূর্ণ বিষয়

  • চাইলে এর মধ্য়ে ১ টি বড় পেঁয়াজ ও ৪-৫ কোয়া রসুন যোগ করতে পারেন। সিদ্ধ করার সময়ই এগুলো দিয়ে দেবেন।
  • হাতে সময় থাকলে রেফ্রিজারেটরে কয়েক ঘন্টা ঠান্ডা করে নিতে পারেন স্যুপটি।
  • গ্রিলড গার্লিক ব্রেড দিতে পারেন সঙ্গে।
[ of 5 - Users]
Story first published: Friday, October 10, 2014, 15:19 [IST]
X
Desktop Bottom Promotion