বাড়িতে বানিয়ে ফেলুন জিভে জল আনা হরিয়ালি ফিশ তাওয়া ফ্রাই!

Posted By:

ছুটির দিনে একটু স্পেশাল কিছু রান্না না হলে ভালো লাগে! সারা সপ্তাহ কাজের ব্যস্ততায় রান্না করার তেমন সময় থাকে না। তাই রবিবার আসলেই একটু অন্য স্বাদের পদ ট্রাই করার ইচ্ছা জাগে সবার। বাড়িতে ভেটকির ফিলে থাকলে বানিয়ে ফেলতে পারেন হরিয়ালি ফিশ তাওয়া ফ্রাই! কী ভাবে বানাবেন? রইল রেসিপির হদিশ।

Hariyali Tawa Fish Fry Recipe

উপকরণ
৪-৫টা ভেটকি মাছের ফিলে, পুদিনা পাতা, ধনেপাতা, ১ টেবিল চামচ পাতিলেবুর রস, ২ টেবিল চামচ ছাতু, আদা ও রসুন বাটা, কয়েকটা কাঁচা লঙ্কা, আধ কাপ টক দই, আধ চা চামচ গোলমরিচ গুঁড়ো, পরিমাণমতো তেল, স্বাদ অনুযায়ী লবণ, ১ টেবিল চামচ মাখন।

প্রণালী
ভেটকি মাছের ফিলেগুলো ভালো করে ধুয়ে নিন। কাঁচা লঙ্কা, পুদিনা পাতা, ধনেপাতা একসঙ্গে বেটে নিন। একটি পাত্রে লেবুর রস, আদা ও রসুন বাটা দিয়ে মাছের পিসগুলো ১৫ মিনিট ম্যারিনেট করে রাখুন।

এবার একটা বাটিতে পুদিনা-ধনেপাতা বাটা, টক দই, তেল, গোলমরিচ গুঁড়ো, নুন একসঙ্গে মিশিয়ে নিন। মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিন এই পেস্টটি। দ্বিতীয় বার ম্যারিনেট করার পর আরও ৩০ মিনিট রেখে দিন।

মাছের এই মিশ্রণ থেকে জল ছাড়লে অল্প ছাতু দিয়ে মাখিয়ে নিন। নন-স্টিক প্যানে মাখন গরম করে মাছের ফিলেগুলো দিয়ে উল্টেপাল্টে দু'পাশ ভালো করে ভেজে নিন। ব্যস, তৈরি হয়ে যাবে হরিয়ালি তাওয়া ফিশ ফ্রাই। পুদিনা চাটনি ও স্যালাডের সঙ্গে গরম গরম পরিবেশন করুন।

[ of 5 - Users]
Story first published: Sunday, April 23, 2023, 21:07 [IST]
X
Desktop Bottom Promotion