Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
হান্ডি ফিশ কোর্মা
Cookery
oi-Shreshtha
Posted By: Shreshtha
কোর্মা ঘরানার আর একটি অন্যতম কোর্মা রেসিপি হল হান্ডি ফিশ কোর্মা। সাধারণ মাছের ঝোল থেকে কিছুটা আলাদা এই কোর্মা রেসিপিটি। পোনা মাছ দিয়েই কোর্মা রেসিপি সবথেকে ভাল হয়।
তাহলে আসুন দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন হান্ডি ফিশ কোর্মা।

উপকরণ
- রুই মাছ - ১/২ কেজি
- তেল - ৬ টেবিল চামচ
- দই - আধ কাপ
- ধনে গুঁড়ো - ১ চা চামচ
- পেঁয়াজ বেরেস্তা বাটা - ৪ টেবিল চামচ (বেরেস্তা হল পেঁয়াজ স্লাইস করে ছাঁকা তেলে খয়েরি করে ভেজে ছেঁকে তুলে নিন। তারপর ঠান্ডা হলে মিক্সিতে অল্প জল দিয়ে বেটে নিন।)
- আদা-রসুন বাটা - ১ চা চামচ
- হলুদ - ১/২ চা চামচ
- নুন - ১ চা চামচ
- লঙ্কাগুঁড়ো - দেড় চা চামচ
- কালো জিরে - ১/৪ চা চামচ
- জিরে - ১ চা চামচ
- নারকেল কোড়া - ২ টেবিল চামচ
- ধনেপাতা - ২ টেবিল চামচ কুচনো
- কাঁচা লঙ্কা - ২ টি কুচনো
প্রণালী
- প্রথমে মাছগুলি ভাল করে পরিস্কার করে নুন-হলুদ মাখিয়ে খুব হাল্কা করে ভেজে নিন।
- এবার কালো জিরে, জিরে, নারকেল শুকনো কড়াইয়ে ২-৩ মিনিট ভেজে নিন।
- ভাজা হয়ে গেলে ঠাণ্ডা করে মিক্সিতে গুঁড়ো করে নিন। এবার সরিয়ে রেখে দিন।
- একটি হাঁড়ি জাতীয় পাত্রে তেল গরম করে তাতে আদা রসুন বাটা দিন। ভাল করে ভাজুন।
- ভাজা ভাজা হলে এতে বেরেস্তা বাটাটা দিয়ে দিন। এতে দই দিয়ে দিন। ভাল করে ভাজুন। এতে লঙ্কাগুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুড়ো, নুন এবং আগে থেকে বানিয়ে রাখা গুঁড়ো মশলা দিয়ে ভাল করে কষুন।
- এবার এতে ভাজা মাছ দিয়ে দিন। আধ কাপ জল দিন।
- ১০-১৫ মিনিট ঢাকা দিয়ে দমে রান্না করুন।
- রান্না হয়ে গেলে কাঁচা লঙ্কা ও ধনেপাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
Comments
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
[ of 5 - Users]
English summary
Handi Fish Korma
Story first published: Tuesday, June 9, 2015, 15:25 [IST]
Other articles published on Jun 9, 2015



Click it and Unblock the Notifications