গ্রিলড চিকেন ব্রেস্ট উইথ টমেটো অ্যান্ড অলিভ স্যালাড

Posted By: One

হেলদি ফুড বা স্বাস্থ্যকর খাবারের কথা মনে পড়লেই প্রথমে যেটা মনে পড়ে তা হল স্যালাড। কিন্তু অনেকেরই ভুল ধারণা থেকে থাকে যে স্যালাড মানেই স্বাস্থ্যের কথা মাথায় রাখতে গিয়ে স্বাদের সঙ্গে সমঝোতা করা। কিন্তু তা মোটেই না। আজ আমরা এমন একটি রেসিপি এনেছি যা স্বাস্থ্য ও স্বাদ উভয়ের কথা মাথায় রেখেই বানানো।

আজ আমরা বানাবো গ্রিলড চিকেন ব্রেস্ট উইথ টমেটো অ্যান্ড অলিভ স্যালাড।

গ্রিলড চিকেন ব্রেস্ট উইথ টমেটো অ্যান্ড অলিভ স্যালাড

উপকরণ

  • গ্রিলড চিকেন ব্রেস্ট - ২টি
  • চেরি টমেটো - ১ কাপ (অর্ধেক করে কাটা)
  • কালো অলিভ- ২০ টি (অর্ধেক করে কাটা)
  • অলিভ অয়েল - ২ টেবিল চামচ
  • ভিনিগার - ১ টেবিল চামচ
  • নুন - স্বাদমতো
  • গোলমরিচ গুড়ো - ১ চা চামচ
  • কোড়ানো পনির - ২ টেবিল চামচ
  • চিজ - কোড়ানো ২ টেবিল চামচ

প্রণালী
গ্রিলড চিকেন ব্রেস্টগুলি হাত দিয়ে ছিঁড়ে নিতে পারেন বা তিন চার ভাগে ছুড়ি দিয়ে ভাগ করে নিতে পারেন।
এবার স্যালাডের ড্রেসিং বানিয়ে নিন
অলিভ অয়েল, ভিনিগার, নুন, প্রয়োজনে সামান্য চিনি, ও গোলমরিচ গুঁড়ো দিয়ে ভাল করে মিশিয়ে নিন
এবার একটি বড় বাটিতে বাকি উপকরণ ও মাংস ভাল করে মিশিয়ে নিন।
এতে দেড় চামচ স্যালাড ড্রেসিং মেশান।
চাইলে বেসিল ছিঁড়ে দিতে পারেন।
গরম গরম পরিবেশন করুন।

[ of 5 - Users]
Story first published: Tuesday, March 15, 2016, 19:02 [IST]
X
Desktop Bottom Promotion