Gondhoraj Katla Recipe: কাতলার কালিয়া তো প্রায়ই খান, এবার ট্রাই করুন গন্ধরাজ কাতলা!

Posted By:

মধ্যাহ্নভোজে মাছ ছাড়া চলে না বাঙালির! বাজারে গেলেই থলি ভরে মাছ কেনা চাই-ই-চাই। রোজ রোজ ইলিশ, পাবদা, চিতল না হলেও রুই-কাতলা কিন্তু বাঙালির নিত্যদিনের সঙ্গী। সাধারণত ঝোল, ঝাল, কালিয়া, দই মাছই হয়ে থাকে। তবে সবসময় তো আর একই পদ খেতে ভালো লাগে না। স্বাদ বদল করতে এ বার বানিয়ে ফেলুন গন্ধরাজ কাতলা। দেখে নিন রেসিপি।

Gondhoraj Katla Recipe

গন্ধরাজ কাতলা তৈরির উপকরণ

৫-৬টি কাতলা মাছের পেটি

২টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো

১ চামচ রসুন বাটা

১ চা চামচ কাঁচা লঙ্কা বাটা

কয়েকটা কাঁচা লঙ্কা চেরা

১ চামচ গন্ধরাজ লেবুর রস

কয়েকটা গন্ধরাজ লেবুর পাতা

পরিমাণমতো সর্ষে তেল

হলুদ গুঁড়ো সামান্য

নুন স্বাদমতো

পাতিলেবু গোল করে কাটা ৩-৪টি স্লাইস

গন্ধরাজ কাতলা তৈরির পদ্ধতি

১) প্রথমে মাছগুলো ভালো করে ধুয়ে নিন। তারপর মাছের পিসগুলো রসুন বাটা, লেবুর রস, কাঁচা লঙ্কা বাটা আর নুন মাখিয়ে রেখে দিন আধ ঘণ্টা মতো।

২) এবার কড়াইতে তেল গরম করে মাছগুলো ভেজে নিন।

৩) ওই তেলেই পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা চেরা আর রসুন বাটা দিয়ে কষিয়ে নিন ভালো করে।

৪) তারপর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর স্বাদমতো নুন দিয়ে মশলা কষাতে থাকুন।

৫) মশলা থেকে তেল বেরিয়ে এলে হাফ কাপ মতো গরম জল দিন। ঝোল ফুটে উঠলে ভাজা মাছগুলি দিয়ে কিছুক্ষণ রান্না করুন।

৬) তারপর লেবু পাতা ছিঁড়ে দিয়ে দিন। এক-দু'মিনিট ঢাকা দিয়ে রান্না করুন।

৭) এবার গ্যাস বন্ধ করে লেবুর টুকরোগুলি দিয়ে দিন। আরও ১০ মিনিট এ ভাবে রেখে দিন ঢাকনা দিয়ে।

৮) তারপর ঢাকনা খুলে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন গন্ধরাজ কাতলা।

[ of 5 - Users]
Story first published: Saturday, March 4, 2023, 13:15 [IST]
X
Desktop Bottom Promotion