Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
পাতুরি কিংবা কালিয়া নয়, এবার বানিয়ে ফেলুন গন্ধরাজ ভেটকি
বাঙালি বাড়িতে ভেটকি মাছ আসলে, সাধারণত পাতুরিই হয়। আর না হলে ঝোল, ঝাল, কালিয়া। কিন্তু সবসময় কি আর সেই একই স্বাদের খাবার ভাল লাগে? তাই এবার স্বাদ বদলাতে বানিয়ে ফেলুন গন্ধরাজ ভেটকি। গন্ধরাজ লেবু আর ভেটকির সংমিশ্রণে অতি সুস্বাদু হয় এই পদটি। জেনে নিন, এই পদটি বানাতে কোন কোন উপাদান প্রয়োজন আর বানাবেন কী করে।

উপকরণ
৪-৫ পিস ভেটকি মাছ, গন্ধরাজ লেবুর রস, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচ
গুঁড়ো, নুন ও চিনি, পরিমাণমতো সর্ষে তেল, তেজপাতা, গোটা গোলমরিচ,
পেঁয়াজ বাটা, ফ্যাটানো টক দই, ফ্রেশ ক্রিম, কয়েকটা কাঁচালঙ্কা,
গন্ধরাজ লেবুর খোসা গ্ৰেট করা।
প্রণালী
মাছ ভালো ধুয়ে জল ঝরিয়ে নিন। একটা বাটিতে মাছ নিয়ে তাতে নুন, গন্ধরাজ
লেবুর রস এবং গোলমরিচ গুঁড়ো মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন। কড়াইয়ে তেল
গরম করে মাছগুলি হালকা ভেজে তুলে নিন। ওই তেলেই তেজপাতা এবং গোলমরিচ
ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করুন। তারপর পেঁয়াজ বাটা দিয়ে ভাজতে
থাকুন।
পেঁয়াজ বাটা হালকা ভাজা হলে আদা ও রসুন বাটা, গোলমরিচ গুঁড়ো এবং নুন। ভাল করে কষাতে থাকুন। পেঁয়াজ-আদা-রসুনের কাঁচা গন্ধ চলে গেলে টক দই দিয়ে দিন। মশলা কষাতে কষাতে লেবুর রস দিয়ে দেবেন। এর সঙ্গে অর্ধেক কাপ জল দিন। ঝোল ফুটে উঠলে ভাজা মাছ আর কয়েকটা কাঁচালঙ্কা চেরা দিয়ে মিনিট পাঁচেক ফুটিয়ে নিন। তারপর উপর থেকে ছড়িয়ে দিন গ্রেট করা লেবুর খোসা। ঢাকা দিয়ে একটু ফুটিয়ে আঁচ নিভিয়ে দিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন গন্ধরাজ ভেটকি!
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications