শীতের সকালে চটজলদি বানিয়ে নিন এই স্বাস্থ্যকর জলখাবার!

Posted By:

শীতকালে ঘুম থেকে উঠতে সকলেরই কমবেশি দেরি হয়ে যায়। তারপর তাড়াহুড়ো শুরু হয় অফিসে বেরোনোর। কোনও রকম দুধ-কর্নফ্লেক্স মুখে গুঁজে অফিসে ছোটেন। রকমারি খাবার বানানোর সময় কোথায়!

তবে অল্প সময়ে চটজলদি সুস্বাদু জলখাবার বানালে কেমন হয়? যা খেতেও হবে সুস্বাদু, আবার পেটও ভরা থাকবে অনেকক্ষণ। আজ আপনাদের জন্য রইল শীতের সকালে চটপট বানিয়ে ফেলার মতো দারুণ এক রেসিপি।

উপকরণ

২০০ গ্রাম আটা, ১ চা চামচ গোটা কালো সর্ষে, আধা চা চামচ গোটা জিরে, ১ চা চামচ শুকনো ছোলার ডাল, ১ চা চামচ শুকনো বিউলির ডাল, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, গাজর কুচি, বিনস কুঁচি, ক্যাপসিকাম কুচি, ধনেপাতা কুচি, স্বাদমতো নুন ও চিনি, ভাজার জন্য সাদা তেল।

Gola Ruti Recipe

প্রণালী

প্রথমে একটা পাত্রে আটার সঙ্গে নুন ভাল করে মিশিয়ে নিন। এতে পরিমাণমতো জল দিয়ে একটু পাতলা ব্যাটার তৈরি করে নিন। ব্যাটার ভাল ভাবে ফেটিয়ে নেবেন, যাতে কোথাও ডেলা হয়ে না থাকে। মিনিট দশেকের জন্য ব্যাটারটা ঢাকা দিয়ে সাইডে রেখে দিন।

কড়াইতে তেল গরম করে একে একে এক চামচ সর্ষে, গোটা জিরে, ছোলার ডাল, বিউলির ডাল দিয়ে নেড়েচেড়ে ভেজে নিন। এবার কড়াইতে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, গাজর কুচি, বিনস কুঁচি, ক্যাপসিকাম কুচি দিয়ে সব একসঙ্গে ভাল করে ভাজা ভাজা করে নিন। টমেটো পছন্দ হলে সেটাও কুচিয়ে সব সবজির সঙ্গে একসঙ্গে দিয়ে ভেজে নিন।

সবজিগুলো ভাজা হয়ে গেলে আঁচ নিভিয়ে ঠান্ডা করে নিন। ব্যাটারটার মধ্যে এই ভেজে নেওয়া সবজিগুলো দিয়ে গুলিয়ে নিন। প্রয়োজন হলে একটু নুন, চিনি আর ধনেপাতা কুচিও মিশিয়ে দিতে পারেন ব্যাটারে।

তাওয়া গরম করে তাতে খুব সামান্য পরিমাণে তেল ব্রাশ করে নিন। এক হাতা ব্যাটার তাওয়ার মধ্যে দিয়ে গোল করে ছড়িয়ে দিন। এক পাশ ভাল করে ভেজে উল্টে আরেক পাশ ভেজে নিন। মাঝে রুটির উপরে আরেকবার তেল ব্রাশ করে নিতে পারেন চাইলে। ব্যস, দু'পিঠ ভাল করে ভাজা হয়ে গেলেই তৈরি গোলা রুটি! সস সহযোগে পরিবেশন করুন।

[ of 5 - Users]
Story first published: Friday, December 22, 2023, 22:00 [IST]
X
Desktop Bottom Promotion