গোয়ান রেড চিকেন ভিন্দালু রেসিপি

Posted By:

গোয়ার খাবার বেশমশলাদার এবং ভীষণ গুরুপাক হয়, আর স্বাদে একেবারে অমৃত। আজ আমরা গোয়ার জনপ্রিয় রেড চিকেন ভিন্দালু বানাবো। এই মাংসের কারিটি অবশ্যই গরম গরম সাদা ভাত দিয়ে খাবেন।

যদি এই গোয়ান রেড চিকেন ভিন্দালু খাইয়ে সবাইকে মন্ত্রমুগ্ধ করতে চান তাহলে ঝটপট এখানে দেখে নিন প্রণালীটা।

গোয়ান রেড চিকেন ভিন্দালু রেসিপি

পরিবেশন - ৪ জনের জন্য
প্রস্তুতির সময় - ১৮ মিনিট
রান্নার সময় - ২৫ মিনিট

উপকরণ

  • মুরগীর মাংস - ১ কেজি (ছোট টুকরো করে কাটা)
  • পেঁয়াজ - ৩ টি (কুচনো)
  • টমোটো পিউরি - ২ কাপ
  • আদা-রসুন বাটা - ১ টেবিলচামচ
  • ধনে গুঁড়ো - ১ চা চামচ
  • লঙ্কাগুঁড়ো - ১ ১/২ চা চামচ
  • জিরে গুঁড়ো - ১ চা চামচ
  • হলুদ গুঁড়ো - ১ চা চামচ
  • গরম মলা গুঁড়ো - ১ চা চামচ
  • নুন - স্বাদমতো
  • জল - ১ কাপ
  • তেল - ২ টেবিল চামচ
  • লেবুর রস - ১ টি লেবুর

প্রণালী

  • একটি প্রেসার কুকারে প্রথমে তেল গরম করুন।
  • তেল গরম হলে এতে পেঁয়াজ দিয়ে দিন।
  • পেঁয়াজ সোনালি রং হয়ে গেলে এতে আদা রসুন বাটা দিয়ে আরও ২-১ মিনিট ভাল করে ভাজুন।
  • এতে গুঁড়ো মশলাগুলি দিয়ে দিন। হাল্কা আঁচে ভাল করে কষুন।
  • এর মধ্যে টমেটো পিউরি দিয়ে দিন। ভাল করে মশলাটার সঙ্গে পিউরিটাকে মেশান।
  • হাল্কা আঁচে ৪-৫ মিনিট রান্না করুন।
  • তেল ছাড়তে শুরু করলে এতে মুরগীর মাংস দিয়ে দিন। ভাল করে মিশিয়ে নিন। হয়ে গেলে এতে জল দিয়ে মিশিয়ে নিয়ে প্রেসার কুকার বন্ধ করে ২ টি হুইশল দিয়ে নিন।
  • হয়ে গেলে উপর থেকে লেবুর রস দিয়ে মিশিয়ে নিন।
  • পুদিনা পাতা দিয়ে সাজিয়ে পরিবেশন করুন।
[ of 5 - Users]
Story first published: Thursday, May 7, 2015, 14:31 [IST]
X
Desktop Bottom Promotion