Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
ভাপা-সর্ষে ইলিশের একঘেয়েমি কাটান, বাড়িতে বানিয়ে নিন সুস্বাদু ইলিশের এই পদ!
বর্ষা আসতেই বাজারে সারি সারি উঠেছে ইলিশ মাছ। আর এই বর্ষায় বাঙালির রান্নাঘরে ইলিশের ভূমিকা বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দুপুরে গরম ভাতে ইলিশের স্বাদ পেলেই চেটেপুটে এক থালা ভাত গায়েব হয়। এই আবহাওয়ায় ইলিশের স্বাদে মেতে ওঠেন আপমর বাঙালিরা। তবে শুধু স্বাদ নয়, ইলিশের রয়েছে একাধিক স্বাস্থ্য উপকারিতাও। বিশেষজ্ঞরা বলছেন, ইলিশ আমাদের হৃদরোগ, বাত, চোখের সমস্যা, ফুসফুসের সমস্যা, অবসাদ সহ একাধিক সমস্যা দূর করতে বিশেষ ভূমিকা নেয়।
তাই দামের তোয়াক্কা না করেই, ইলিশ কিনতে ভিড় জমাচ্ছেন বাঙালিরা। ইলিশের ঝাল, ঝোল, ভাপাই সবরকমেরই স্বাদ হয় অতুলনীয়। তবে মাঝে মধ্যে অন্যতম হল দই ইলিশ। চলুন আজ সেই রেসিপিই দেখে নেওয়া যাক-

কী কী লাগবে-
- ইলিশ মাছ- ৪০০ গ্রাম
- পোস্ত- ১ টেবিল চামচ
- সর্ষে- ১ টেবিল চামচ
- টক দই- ৫ টেবিল চামচ
- নুন- ১ চা চামচ
- মরিচের গুঁড়ো- হাফ চা চামচ
- হলুদ গুঁড়ো- হাফ চা চামচ
- চিনি- ১ চা চামচ
- সর্ষের তেল- ৪ টেবিল চামচ
- কাঁচা লঙ্কা- ৬টি
বৃষ্টির দিনে বাড়িতে বানিয়ে নিন বাঙালিদের জনপ্রিয় কচুর লতি! রইল রেসিপি
কীভাবে জানাবেন-
- প্রথমে ইলিশের টুকরো ভালো করে ধুয়ে নিন।
- এবার পোস্ত ও সর্ষে জলে ভিজিয়ে রাখুন। নুন ও দুটি কাঁচা লঙ্কা দিয়ে ভিজিয়ে রাখা এই দুই উপকরণ ভালো করে ব্লেন্ড করে নিন।
- মিশ্রণটি একটি বাটিতে ঢেলে ফেটিয়ে রাখা দই, নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, চিনি, ও সর্ষের তেল মেশান।
- এবার মাছের টুকরোগুলো মিশ্রণে দিয়ে উল্টেপাল্টে নিন। ১৫ মিনিট রেস্টে রেখে দিন।
- ননস্টিক প্যানে মিশ্রণসহ মাছগুলি দিয়ে দিন। ফুটে উঠলে ৩ টেবিল চামচ সর্ষের তেল দিয়ে আঁচ কমিয়ে মিডিয়াম করুন।
- হালকা নেড়ে সাবধানে উল্টে দিন মাছের টুকরোগুলি। আধা কাপ গরম জল দিয়ে ৬ থেকে ৭ মিনিটের জন্য ঢেকে দিন।
- সময় হলে ঢাকনা তুলে আবারও উল্টে দিন মাছগুলি। উপর থেকে ৪টি কাঁচামরিচ মাঝখান থেকে চিরে দিয়ে দিন।
- কয়েক মিনিট ঢেকে রাখুন পাত্রটি। এবার নামিয়ে পরিবেশন করুন দই-ইলিশ।
- দুপুরে ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে ইলিশের এই পদ বৃষ্টির দিন জমিয়ে তোলে।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications