বৃষ্টির দিনে বাড়িতে বানিয়ে নিন বাঙালিদের জনপ্রিয় কচুর লতি! রইল রেসিপি

Posted By: Bhagysree Sarkar

বাঙালিদের কাছে কচু শাক বেশ জনপ্রিয়। তবে শুধু স্বাদ নয়, এতে রয়েছে স্বাস্থ্য উপকারী গুণও। কচু শাক হোক বা লতি, পুষ্টিগুণে ভরপুর এটি। এমনকি এতে আছে ঔষধিগুণও। কচু শাক ও লতিতে আছে ফাইবার, ভিটামিন (ভিটামিন সি, এ), ক্যালসিয়াম, আয়রনের মত খনিজ পদার্থ।

বিশেষজ্ঞরা বলছেন, কচুর লতিতে আছে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, ফাইবার, ভিটামিন (ভিটামিন সি, এ), ক্যালসিয়াম, আয়রন, পটাসিয়াম, জিঙ্ক সহ একাধিক উপাদান। এতে ক্যালোরির পরিমাণ কম থাকে। কটুর লতি রক্তচাপের জন্য উপকারী, সঙ্গেই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, চোখ ভালো রাখে,এমনকি চেটের চর্বি কমাতেও সক্ষম। তাই এই মরশুমে আজই বানিয়ে নিন কচুর লতির তরকারি।

kachur lati

কী কী লাগবে-

  • কচুর লতি- ১ আঁটি
  • নারকেল কোড়া- ৪ চা চামচ
  • ভেজানো ছোলা- ২ টেবিল চামচ
  • পোস্ত- ২ চা চামচ
  • কালো জিরে- হাফ চা চামচ
  • নুন ও হলুদ- স্বাদ অনুযায়ী
  • মিষ্টি- স্বাদমত
  • কাঁচালঙ্কা- ৭ টি

বৃষ্টির সন্ধ্যায় মুখরোচক কী খাবেন ভাবছেন? রইল জনপ্রিয় চিকেনের এই পদের রেসিপি!

কীভাবে বানাবেন-

  • প্রথমে কচু লতি ভালো করে কেটে ধুয়ে নিতে হবে। একটি পাত্রে নারকেল কোড়া, পোস্ত, ছোলা নিয়ে নিন।
  • কড়াইয়ে তেল গরম করতে দিন। গরম হলে তাতে কালো জিরে ফোড়ন দিন। কিছুক্ষণ পরই কচুয়া লতিগুলিও দিয়ে দিন।
  • এবার এর সাথে নারকোল কোরা ও ভেজানো ছোলা দিয়ে দিন।
  • বেশ কিছুক্ষণ ভালো করে লো হিটে নাড়াচাড়া করে নিন।
  • এরপর বাটা পোস্ত দিয়ে আবার ভালো করে নাড়তে হবে।
  • এতে অল্প জল দিয়ে ঢাকা দিয়ে প্রায় ১৫ মিনিট রেখে দিন। মাঝে মাঝে ঢাকা খুলে দেখতে হবে কচু সেদ্ধ হয়েছে কিনা।
  • সেদ্ধ হলে এতে ৭-৮টা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিন।
  • রান্না সম্পূর্ণ হয়ে গেলে একটি পাত্রে নামিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন।
[ of 5 - Users]
Story first published: Thursday, July 4, 2024, 20:00 [IST]
X
Desktop Bottom Promotion