Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
ফিশ ফ্রায়েড রেসিপি
Cookery
oi-Shreshtha
Posted By: Shreshtha
চাইনিজ রসনায় চিকেন ফ্রায়েড রাইস আম বাত। কিন্তু ফিস ফ্রায়েড রাইস সেভাবে শোনা যায় না। কিন্তু তাতে কি, বাড়িতেই নিজে বানিয়ে ফেলুন সহজে। বাচ্চারাও ফ্রায়েড রাইস ভালবাসে, এই বাহানায় পেটে অপছন্দের মাছটাও চলে যাবে।
তবে এই রেসিপিটির জন্য আপনার চাই বোনলেস মাছ। মাছ ছাড়া আর কী কী লাগছে? আর কীভাবেই বা বানাবেন আসুন দেখে নেওয়া যাক।

উপকরণ
- বোনলেস মাছ - ৫০০ গ্রাম
- আগে থেকে সিদ্ধ করা জিরা রাইস - ৩ কাপ
- ক্যাপসিকাম - ১ কাপ কুচনো
- পেঁয়াজ - ৩ টে মাঝারি মাপের
- সেলারি - আধ কাপ
- ফিশ সস - ১ টেবিল চামচ
- চিলি সস - ২ টেবিল চামচ
- রসুন - ৩-৪ কোয়া
- সোয়া সস - ৩ চা চামচ
- আদা কুচনো - ১ টেবিল চামচ
- গাজর - ২টি ছোট কুচনো
- সাদা মরিচ গুঁড়ো - ১ চা চামচ
- কর্নফ্লাওয়ার - ১ টেবিলচামচ
- তেল - ভাজার জন্য
- নুন - স্বাদমতো
প্রণালী
- মাছকে ছোট ছোট টুকরো করে নিন।
- সোয়া সস, ফিশ সস, চিলি সস এবং মরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দিন।
- ১৫ মিনিটের জন্য এবার বিশ্রামে রেখে দিন ম্যারিনেট করা মাছটা।
- এবার এতে কর্নফ্লাওয়ার গুঁড়ো দিয়ে কোট করে মাছের টুকরো গুলি সাদা তেলে ভেজে নিন।
- মাছ ভাজা হয়ে গেলে তুলে রেখে দিন।
- ওই তেলেই রসুন ও আদা কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিন।
- এতে পেঁয়াজ ভাজুন, এতে সেলারি, ক্যাপসিকাম, গাজর দিয়ে দিন। ৬-৭ মিনিট ভাল করে রান্না করুন।
- সবজি সিদ্ধ হয়ে গেলে এতে ভাজা মাছ দিয়ে দিন। এবং কয়েক মিনিটের জন্য ভাজুন।
- এতে সিদ্ধ ভাত দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
- প্রয়োজন হলে এতে আর একটি সোয়া সস দিয়ে গনগনে আঁচে হাল্কা হাতে মিশিয়ে নিন।
- গরম গরম পরিবেশন করুন।
Comments
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
[ of 5 - Users]
English summary
Fish Fried Rice recipe
Story first published: Wednesday, August 5, 2015, 15:25 [IST]
Other articles published on Aug 5, 2015



Click it and Unblock the Notifications