Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
ফিশ দোপেঁয়াজায় মন ভোলান প্রিয় মানুষের
Cookery
oi-Shreshtha
Posted By: Shreshtha

সাধারণত রুই বা কাতলা মাছ দিয়েই তৈরি হয় এই ফিশ দোপেয়াজা। কিন্তু চাইলে আপনি আপনার পছন্দের সামুদ্রিক কোনও মাছ দিয়েও এই প্রণালীটি বানিয়ে দেখতে পারেন।
আসুন দেখে নিই কী করে তৈরি করতে হবে ফিশ দোপেঁয়াজা।
পরিবেশন- ৪ জনের জন্য
প্রস্তুতির সময়- ১৫ মিনিট
রান্নার সময়-১৫ মিনিট
উপকরণ
রুই মাছ-৫০০ গ্রাম
পেঁয়াজ- ২টি (১টি বাটা, ১টি ফালি করে কাটা)
আদা-রসুন বাটা-২ চা চামচ
টমেটো পিউরি- ২ টেবিলচামচ
হলুদ গুঁড়ো- ১ চা চামচ
কাশ্মীরি লঙ্কা গুঁড়ো- ১ চা চামচ
লাল লঙ্কাগুঁড়ো- ১ চা চামচ
গরম মশলা গুঁড়ো - ১/২ চা চামচ
লেবুর রস- ১ টেবিলচামচ
সরষের তেল- ২ টেবিল চামচ
জল- ১ কাপ
সাজানোর জন্য ধনেপাতা কুঁচি
প্রণালী
- মাছের টুকরো গুলি জল দিয়ে ভাল ধুয়ে ভাল করে পরিস্কার করে নিন। নুন, হলুদ, সরষের তেল ও লেবুর রসে ম্যারিনেট করুন। ১০-১৫ মিনিট রেখে দিন।
- কড়াইয়ে অর্ধেক তেল দিন। তেল ভালমতো গরম হলে মাছের টুকরোগুলি দুই দিকেই ভাল করে ভেজে নিন। মাছগুলি তুলে আলাদা রেখে দিন।
- ওই একই কড়াইয়ে তেলে বাকি তেলটাও ঢেলে দিন। প্রথমে পেঁয়াজ ফালি গিয়ে ভাজতে শুরু করুন। পেঁয়াজের রং স্বচ্ছ হয়ে এলে পেঁয়াজবাটাও দিয়ে দিন। ৩-৪ মিনিট ভাল করে দুধরণের পেঁয়াজই ভাজুন।
- এতে আদারসুন বাটা দিন। টমেটো পিউরি দিন। মাঝারি আঁচে মিনিট দুয়েক রান্না করুন।
- গরম মশলা বাদে বাকি গুঁড়ো মশলাগুলি কড়াইয়ে দিয়ে দিন।
- ভাল করে মশলা কষতে থাকুন।
- মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে, তাতে জল দিয়ে দিন। গনগনে আঁচে কিছুক্ষণ ফুটতে দিন।
- এবার এতে মাছের টুকরোগুলি দিয়ে, হাল্কা আঁচে ঢাকা দিয়ে ৭ মিনিট রান্না করুন।
- হয়ে গেল, আঁচ বন্ধ করে ধনেপাতা কুঁচি ছড়িয়ে পরিবেশন করুন।
Comments
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
[ of 5 - Users]
English summary



Click it and Unblock the Notifications