মাছ না হলে চলে নাকি, তার উপর যদি হয় ফিস বাটার ফ্রাই...

Posted By:
মাছ না হলে চলে নাকি, তার উপর যদি হয় ফিস বাটার ফ্রাই...
বাঙালি আবার মাছ ছাড়া চলে নাকি। আবার শুধু মাছের ঝোল হলেও চলবে না। আহা যদি একটু ফিস বাটার ফ্রাই পাওয়া যেত। তা বলি পাওয়া যাবে না কেন। বাঙালিরক তো আর স্টার্টার, মেন কোর্সের বালাই নেই। পাতে খাবার পড়লেই সাফ। তাই যখন মন চাইবে বাড়িতে বসেই পেতে পারবেন। খুব সহজেই বানিয়ে ফেলা যায় বাঙালির এই অতিপ্রিয় মাছের রেসিপিটি। সুস্বাদু লোভনীয় তো বটেই বাড়িতে বানালে স্বাস্থ্যের বিষয়টা নিয়েও আর কম্প্রোমাইজ করতে হয় না।

তাহলে আসুন ঝটপট দেখে নেই ফিস বাটার ফ্রাই বানানোর জন্য কী কী করতে হবে।

পরিবশেন - ৪ জনের জন্য
প্রস্তুতির সময় - ২০ মিনিট
রান্নার সময় - ৪৫ মিনিট

উপকরণ

ভেটকি মাছের ফিলে- ৫ টি
আদা রসুন বাটা - ১ ১/২ টেবিলচামচ
লেবুর রস - ১ টেবিলচামচ
কাজু বাটা - ১/৪ কাপ
কর্ণফ্লাওয়ার- ১ কাপ
ডিম-২ টি
দুধ- ১/২ কাপ
গোলমরিচ গুঁড়ো (মিহি নয়) - ১/২ টেবিলচামচ
মাখন - ১ কাপ
বেকিং সোডা - ১/২ চা চামচ

স্যালাডের জন্য
ফালি করে কাটা শশা- ১টি
ফালি করে কাটা টমেটো - ১টি
ফালি করে কাটা পেঁয়াজ - ২টি
লেবুর রস - ২ টেবিল চামচ
চাট মশলা - ১/২ চামচ

প্রণালী

  • একটি পাত্রে আদারসুন বাটা, লেবুর রস,কাজুবাটা, নুন নিয়ে ভাল করে মেশান। ইচ্ছে হলে হাল্কা লঙ্কা গুঁড়োও দিতে পারেন। এর মধ্যে ১ চামচ মাখন দিয়ে আবার হাল্কা হাতে মিশিয়ে নিন।
  • এই মশলা মাছের ফিলেগুলিতে ভাল করে মাখিয়ে ম্যারিনেশনের জন্য ১৫ থেকে ২০ মিনিট রেখে দিন।
  • অন্য একটি পাত্রে কর্ণফ্লাওয়ার,ডিম,দুধ, বেকিং সোডা, গোল মরিচ গুঁড়ো ও নুন ভাল করে মিশিয়ে একটি ব্যাটার তৈরি করুন।
  • এবার হাল্কা আঁচে একটি ননস্টিক কড়াই বসান। তাতে বাকি মাখনটা পুরো দিয়ে দিন। মাখনটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন।
  • এবার একটা করে করে মাছের ফিলে ব্যাটারে ভাল করে কোট করে কড়াইয়ে গরম মাখনে ছাড়ুন। এবার আঁচ মাঝারি করে ভাজুন। সোনালি রং ধরলেই ফিস বাটার ফ্রাই তুলে নিন।

পরিবেশনের জন্য
একটি সাদা প্লেটে বাটার ফ্রাই, স্যালাড ও টমেটো সস দিয়ে পরিবেশন করুন। চাইলে মেয়োনিজ দিয়েও পরিবেশন করতে পারেন।

গুরুত্বপূর্ণ বিষয়
মাছের ফিলেগুলি অবশ্যই ভাল করে ধোবেন, কিন্তু ম্য়ারিনেট করার আগে ভাল করে জল ঝরিয়ে নেবেন। সবসময় ম্যারিনেট শুকনো অবস্থায় করা উচিত।
বেকিং সোডা দিলে মুচমুচে ও খাস্তা হয়। যদি আপনি না চান নাও দিতে পারেন।
যখন মাখনে ব্যাটারে ডোবানো মাছ ডিপ ফ্রাই করবেন তখন খেয়াল রাখবেন যাতে একসঙ্গে বেশি মাছ যাতে কড়াইয়ে না যায়, মাছের ফিলেগুলি যেন ভাসার জায়গা পায়।
মেয়োনিজের সঙ্গে যদি একটু পার্সলে কুচি মিশিয়ে নেন, তাহলে সসে নতুনত্ব আসবে দেখতে ও খেতে ভাল লাগবে।
কোনও রকমের বাটার ফ্রাইয়ের সঙ্গেই গ্রীন চাটনি পরিবেশন করবেন না।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion