Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
মৌরি গুঁড়ো দিয়ে রেঁধে ফেলুন সুস্বাদু ডিমের কারি!
ডিম কখনওই একঘেয়ে হয় না। কষা, ঝোল, রসা, অমলেট, পোচ - সবই যেন লাগে অমৃত! তাই তো আট থেকে আশির অতি পছন্দের খাবার এটি। তবে ডিমের যদি একটু ভিন্ন স্বাদের কিছু খেতে মন চায়, তাহলে বানিয়ে ফেলতে পারেন মৌরি ডিম। খুব সামান্য উপকরণ দিয়েই তৈরি হবে এই পদ।
উপকরণ
৫-৬টা ডিম, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা, টমেটো কুচি, নারকেল কোরা, ১/২ চা চামচ মৌরি গুঁড়ো, ১/২ চা চামচ ধনে গুঁড়ো, ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সামান্য, ১/২ চা চামচ গরম মশলা গুঁড়ো, ধনে পাতা কুচি, স্বাদ অনুযায়ী লবণ, রান্নার জন্য সাদা তেল।

প্রণালী
ডিমগুলো সেদ্ধ করে নিন প্রথমে। তারপর খোসা ছাড়িয়ে নুন হলুদ মাখিয়ে নিন। কড়াইতে তেল গরম করে ডিমগুলো ভেজে তুলে রাখুন। ভাজা ডিমগুলো সামান্য করে চিরে নিন যাতে সমস্ত মশলা ঢুকতে পারে। ওই তেলেই অর্ধেক পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে ভাজুন। পেঁয়াজের রং লালচে হলে টমেটো কুচি দিয়ে দিন। আরও ২-৩ মিনিট ভেজে নামিয়ে নিন। ঠাণ্ডা করে তাতে নারকেল কোরা মেশান। মিক্সিতে মিহি করে বেটে নিন এই মিশ্রণটি।
ওই কড়াইতেই আরও একটু তেল দিয়ে বাকি পেঁয়াজ কুচি ভেজে নিন। এতে একে একে শুকনো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, মৌরি গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, নুন মেশান। বেটে রাখা মিশ্রণটা ঢেলে দিন। প্রয়োজন হলে অল্প জল দিতে পারেন। মশলা কষিয়ে নিন ভাল ভাবে। মশলা থেকে তেল বেরোতে শুরু করলে ডিমগুলো কড়াইতে দিয়ে দিন। মশলার সঙ্গে ডিম নেড়েচেড়ে নিয়ে পরিমাণমতো জল ঢেলে দিন। ঢাকনা চাপা দিন কড়াইতে। গ্রেভি ফুটে উঠলে উপর থেকে ধনে পাতা কুচি, চেরা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিন। আরও কয়েক মিনিট রান্না করে নামিয়ে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন মৌরি ডিম!
ডিমের মৌলি দিয়েই সাফ হবে এক থালা ভাত! বানাবেন কী ভাবে?
টিপস
ঘরে মৌরি গুঁড়ো না থাকলে, গোটা মৌরি শুকনো কড়াইতে ভাল করে ভেজে নিন। তারপর মিক্সি বা শিলে বেটে নিলেই তৈরি হয়ে যাবে মৌরি গুঁড়ো। কৌটোতে ভরে রেখে দিন। যে কোনও রান্নায় এই মৌরি গুঁড়ো ব্যবহার করতে পারেন।
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.



Click it and Unblock the Notifications