Latest Updates
-
temp article for bengali bs -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২ মে ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ১ মে ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ৩০ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৯ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৮ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ সারাদিন আপনার কেমন কাটবে? দৈনিক রাশিফল ২৭ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: কেমন যাবে আজকের দিন? দৈনিক রাশিফল ২৬ এপ্রিল ২০২৫ -
Ajker Rashifal: আজ কোন রাশির ভাগ্যে কী আছে? দৈনিক রাশিফল ২৫ এপ্রিল ২০২৫
মাইক্রোওভেন ছাড়াই বাড়িতে বানান তন্দুরি চিকেন
Cookery
oi-Shreshtha
Posted By: Shreshtha

আমরা থাকতে তা হয় নাকি। আমাদের কাছে এ সমস্যার সমাধান আছে। তাহলে আসুন দেখে নেওয়া যাক কীভাবে মাইক্রোওভেন ছাড়াই বাড়িতে বানাবেন তন্দুরী চিকেন।
পরিবেশন - ৩ জনের জন্য
প্রস্তুতির সময় - ২ ঘন্টা
রান্নার সময় - ৩০ মিনিট
উপকরণ
- মুরগীর মাংস (উইথ স্কিন) - ৫০০ গ্রাম (বড় টুকরো)
- তেল - ৩-৪ চা চামচ
ম্যারিনেশনের জন্য
- জল ঝরানো টক দই - ১ কাপ
- পেঁয়াজ - ১ টি
- লেবুর রস - ২ টেবিল চামচ
- রসুন বাটা - ১ চামচ
- আদাবাটা - ১ চামচ
- ধনে গুঁড়ো - ১/২ চা চামচ
- জিরে গুঁড়ো - ধনে গুঁড়ো - ১/২ চা চামচ
- কাঁচা লঙ্কা - ২ টি (কুচনো)
- গরম মশলা গুঁড়ো - ২ টেবিল চামচ
- নুন - স্বাদমতো
- খাবার কমলা রং - ২ ফোঁটা
প্রণালী
- মাংসের টুকরোগুলি ভাল করে ধুয়ে কিচেন টাওয়ালের সাহায্যে শুকনো করে নিন।
- একটি ধারালো ছুড়ির সাহায্য়ে মাংসের গায়ে ২-৩টি তেড়ছে করে চিড়ে দিন।
- নুন ও লেবু ভাল করে মেশান, যাতে নুন পুরোপুরো দ্রবীভূত হয়ে যায় লেবুর রসে।
- এবার এই মিশ্রণটি ভাল করে ঘষে ঘষে মাংসের গায়ে লাগিয়ে নিন।
- ২০ মিনিট ফ্রিজে রেখে দিন।
- বাটা পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, ও অন্যান্য শুকনো মশলাগুলি ভাল করে মিশিয়ে নিন। অতিরিক্ত জল ঝরিয়ে নিন। এতে জল ঝরানো টক দই মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এতে খাবার রংটাও দিয়ে দিন।
- এই পেস্ট দিয়ে মাংস ভাল করে ম্যারিনেট করুন। যে অংশগুলি চিড়ে দিয়েছেন তাতে ভাল করে এই পেস্টটি আঙুল দিলে লাগান।
- আরও দেড় ঘন্টা ফ্রিজে রেখে দিন।
- এবার একটি ফ্রাইং প্যানে অল্প একটু তেল মাখিয়ে নিন।
- এবার মাংসের টুকরো গুলো রেখে উপর দিয়ে অল্প তেল ছড়িয়ে দিন।
- ঢাকা দিয়ে এক একটা দিক ১০-১৫ মিনিট হাল্কা আঁচে রান্না করে নিন।
- সবদিক ভাল করে হয়ে গেলে আঁচ থেকে প্যান নামিয়ে নিন।
- এবার একটি রুটি সেঁকার জালি বা অন্য কেনও জালি উপরে মাংসের টুকরোগুলি রেখে গনগনে আঁচে একটু সেঁকে নিন। তন্দুরের ওই পোড়ো পোড়ো ব্যাপারটা এতে চলে আসবে।
- আর খেতেও একেবারেই তন্দুরে তৈরি তন্দুরি চিকেনের মতোই হবে।
Comments
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
সাবস্ক্রাইব করুন বোল্ডস্কাই বাংলা | Subscribe to Bengali Boldsky.
[ of 5 - Users]
English summary



Click it and Unblock the Notifications